ঢাকাশুক্রবার , ১৭ জুলাই ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. ইনতিজার শিশুবৃত্তি
  5. খেলাধুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. দেশজুরে
  10. ধর্ম
  11. নারী ও শিশু
  12. প্রযুক্তি
  13. ফিচার
  14. বাণিজ্য
  15. বিনোদন

পরিবারের সঙ্গে সকল সম্পর্ক ছিন্ন করলেন আমির খানের ভাই

প্রতিবেদক
ইন. ডেস্ক
আগস্ট ১৮, ২০২৫ ৮:৫৬ অপরাহ্ণ

পরিবারের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছেন বলিউড অভিনেতা আমির খানের ভাই ফয়সাল খান। ইনস্টাগ্রামে দেওয়া এক আবেগঘন পোস্টে তিনি নিজের এই সিদ্ধান্তের কথা ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন। ফয়সাল লিখেছেন, “ভারী মন কিন্তু নতুন সাহস নিয়ে জানাতে চাই, আমি পরিবার থেকে সব সম্পর্ক ছিন্ন করেছি—যা জনসাধারণের বিজ্ঞপ্তির মাধ্যমে ঘোষণা করা হয়েছে। কঠিন হলেও এই পদক্ষেপ আমার আরোগ্য ও বেড়ে ওঠার জন্য জরুরি। এখন জীবন প্রবেশ করছে নতুন অধ্যায়ে—স্বাধীনতা, মর্যাদা ও আত্ম-আবিষ্কারের পথে, যা আমি গ্রহণ করছি ইতিবাচকতা, সত্য ও শক্তি নিয়ে।”এর আগে পিংকভিলাকে দেওয়া এক সাক্ষাৎকারে ফয়সাল অভিযোগ করেছিলেন, তাকে ‘স্কিজোফ্রেনিক’ বা মানসিকভাবে অসুস্থ আখ্যা দিয়ে পরিবারের সদস্যরা ‘পাগল’ হিসেবে প্রচার করেছেন এবং সমাজের জন্য বিপজ্জনক বলে দাবি করেছেন। এমনকি একসময় আমির তাকে মুম্বাইয়ের নিজের বাড়িতে এক বছরেরও বেশি সময় আটকে রেখেছিলেন বলেও দাবি করেন।তিনি বলেছিলেন, “আমি, ফয়সাল খান, আজকের তারিখ থেকে আমার পরিবারের সব সম্পর্ক—হোক তা পারিবারিক বা সম্পত্তি সংক্রান্ত—ছিন্ন করছি। আজ থেকে আমি আমার প্রয়াত বাবা তাহির হুসেন বা মা জিনাত তাহির হুসেন কিংবা অন্য কোনো পরিবারের সদস্যের অংশ নই। তাদের কোনো সম্পত্তিতে আমার অধিকার নেই, আবার তাদের সম্পত্তি থেকে কোনো দায়দায়িত্বও আমার ওপর বর্তাবে না।”

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত
আর্জেন্টিনার সর্বকালের সেরা পাঁচ ফুটবলার বেছে নিলেন দি মারিয়া

আর্জেন্টিনার সর্বকালের সেরা পাঁচ ফুটবলার বেছে নিলেন দি মারিয়া

দেলদুয়ারে এলাসিন সামছুল হক ব্রীজের টুল প্লাজার ক্যাশ ছিনতাইয়ের অভিযোগ

রায়গঞ্জে মহাসড়কে দুর্ঘটনা এড়াতে আলোচনা সভা অনুষ্ঠিত

সখিপুরে একই দিনে শিয়ালের কামড়ে ১০ জন আক্রান্ত 

বাংলাদেশ মানবাধিকার কমিশন কালিহাতী শাখার নতুন কমিটির পরিচিতি ও আইডি কার্ড বিতরণ

বাসাইলে জাতীয় ও আন্তর্জাতিক  যুব দিবস পালিত

মেয়ের নামে ২৫০ কোটির রাজপ্রাসাদ বানালেন রণবীর-আলিয়া

বিএনপির ৩১ দফা বাস্তবায়নে আগামীর বাংলাদেশ হবে সকলের: কর্নেল আজাদ

আধ্যাত্মিকতার আড়ালে গোপালপুরের জুগীর ঘোপায় জমজমাট মাদক বাণিজ্য

টাঙ্গাইলে বিভিন্ন স্কুল কলেজ ও  শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে গাছের চারা বিতরণ