ঢাকাবুধবার , ২০ আগস্ট ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. ই-পেপার
  4. ইউনিকোড কনভাটার
  5. ইতিহাস ও ঐতিহ্য
  6. ইনতিজার শিশুবৃত্তি
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. দেশজুরে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রযুক্তি
  15. ফিচার

মাইলস্টোনে আহতদের চিকিৎসা দিতে আসা ব্রিটিশ চিকিৎসকদের ধন্যবাদ প্রধান উপদেষ্টার

প্রতিবেদক
ইন. ডেস্ক
আগস্ট ২০, ২০২৫ ১২:০৩ পূর্বাহ্ণ

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আহত ব্যক্তিদের চিকিৎসায় দ্রুত সাড়া দেওয়ায় ব্রিটিশ চিকিৎসকদের ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ব্রিটিশ চিকিৎসক দল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তাদের ধন্যবাদ জানান তিনি।

দুর্ঘটনায় দগ্ধ ব্যক্তিদের চিকিৎসার জন্য ৯ সদস্যের একটি চিকিৎসক দলকে ঢাকায় পাঠায় যুক্তরাজ্য সরকার। ব্রিটিশ চিকিৎসক দল ৯ আগস্ট ঢাকায় পৌঁছায়। ওই চিকিৎসকেরা শুধু আহত রোগীদের চিকিৎসাই দিচ্ছেন না, বরং ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের সক্ষমতা তৈরিতেও সহায়তা করছেন।

অধ্যাপক ইউনূস বলেন, ‘আপনাদের সবার প্রতি ধন্যবাদ। এত দ্রুত সবকিছু জোগাড় করে এগিয়ে যাওয়া আমাদের জন্য সহজ ছিল না। এটি সামলানোর মতো পর্যাপ্ত দক্ষতা আমাদের ছিল না, তাই আমরা বেশ বিপাকে পড়েছিলাম। আপনারা রোগীর শরীরে হাত দেওয়ার আগেই আপনাদের উপস্থিতি জাতিকে সান্ত্বনা দিয়েছিল। আমরা ভীষণ খুশি যে ঠিক সময়ে আপনারা আসতে পেরেছেন। আর সমগ্র জাতির পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা জানাই।’

একজন ব্রিটিশ চিকিৎসক বলেন, ‘আমরা বাংলাদেশের মানুষের যন্ত্রণা অনুভব করি। আমরা শুধু রোগীদের নয়, বরং বাংলাদেশ সরকারের সঙ্গেও ঘনিষ্ঠভাবে কাজ করছি।’

এ সময় চিকিৎসকদের সফরের তাৎপর্য তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, ব্রিটিশ চিকিৎসক দলের আগমন জরুরি চিকিৎসা সহায়তা, চিকিৎসা প্রোটোকল প্রণয়ন এবং ভবিষ্যতের প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

অধ্যাপক ইউনূস আরও বলেন, ‘আমরা চাই, জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসক ও কর্মীরা ব্রিটিশ দলের কাছ থেকে জ্ঞান অর্জন করুক এবং তা অন্যদের মাঝে ছড়িয়ে দিক।’

আহত ব্যক্তিদের মানসিক স্বাস্থ্যসেবার প্রতি গুরুত্ব আরোপ করে ব্রিটিশ দলকে ফলোআপ উদ্যোগ নেওয়ারও আহ্বান জানান প্রধান উপদেষ্টা।

এ সময় স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম, জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন, বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা কুকসহ অন্যরা উপস্থিত ছিলেন।

চিকিৎসকদের প্রতিনিধিদলটি ২৪ আগস্ট যুক্তরাজ্যে ফিরে যাবে। মাইলস্টোনে দুর্ঘটনার পর সিঙ্গাপুর, ভারত ও চীনের পর চতুর্থ দেশ হিসেবে চিকিৎসক দল পাঠিয়েছে যুক্তরাজ্য

সর্বশেষ - নারী ও শিশু

আপনার জন্য নির্বাচিত

গাজা যুদ্ধ শুরু হওয়ার পর আত্মহত্যা করেছেন অর্ধশত ইসরায়েলি সেনা

অবিলম্বে নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত ও জুলাই জাতীয় সনদ ঘোষণার উপর গণভোট দিতে হবে – খেলাফত মজলিস

টাঙ্গাইলে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত

চলছে দুর্গাপুজা আয়োজনের ব্যাপক প্রস্তুতি

বাংলাদেশ মানবাধিকার কমিশন কালিহাতী শাখার নতুন কমিটির পরিচিতি ও আইডি কার্ড বিতরণ

তাহেরীর আয়ের উৎস ব্যাংক সুদ

সখিপুরে একই দিনে শিয়ালের কামড়ে ১০ জন আক্রান্ত 

জামালপুর জেলা ছাত্রকল্যাণের উদ্যোগে মাভাবিপ্রবিতে মিল্লিভাত ও নবীনবরণ অনুষ্ঠিত

আমাদের কিছু বন্ধু আওয়ামী লীগের ভাষায় কথা বলছেন: মাসুদ সাঈদী

ভূঞাপুরে মাদকসেবীর আখড়া পুষ্পকলি বিদ্যালয় ভেঙে দিল প্রশাসন