ঢাকাসোমবার , ২৫ আগস্ট ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. ই-পেপার
  4. ইউনিকোড কনভাটার
  5. ইতিহাস ও ঐতিহ্য
  6. ইনতিজার শিশুবৃত্তি
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. দেশজুরে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রযুক্তি
  15. ফিচার

সৌদি নারীদের অজানা গল্প নিয়ে ভেনিস যাচ্ছে ‘হিজরাহ’

প্রতিবেদক
intizarbd
আগস্ট ২৫, ২০২৫ ১১:৫৬ অপরাহ্ণ

বিনোদন ডেস্ক

সৌদি আরব সিনেমায় বেশ মন দিয়েছে। একদিকে তারা তৈরি করছে বাহারি সব শুটিং লোকেশন। অন্যদিকে নিজেরাও সিনেমা নির্মাণে সক্রিয় হয়েছে। সেইসঙ্গে দেশটিতে বেড়েছে সিনেমা হলেরও সংখ্যা। সৌদি সরকার নারী নির্মাতাদেরও কাজের সুযোগ করে দিচ্ছে। সেই ধারাবাহিকততায় নারী নির্মাতা শাহাদ আমিন পরিচালনা করেছেন নতুন চলচ্চিত্র ‘হিজরাহ’।

এটি প্রথমবারের মতো ইটালির ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের স্পটলাইট বিভাগে প্রদর্শিত হতে যাচ্ছে। এর আগে তার প্রথম চলচ্চিত্র ‘স্কেলস’ ভেনিসে প্রিমিয়ার হয়েছিল। সেটি আন্তর্জাতিক অঙ্গনে ১৫টিরও বেশি পুরস্কার জিতে নিয়েছিল। সেইসঙ্গে এটি সৌদি আরবের পক্ষ থেকে অস্কারেও জমা দেওয়া হয়েছিল।

পরিচালক শাহাদ আমিন জানান, এটি ছিল অত্যন্ত চ্যালেঞ্জিং একটি চলচ্চিত্র নির্মাণ। তিনি বলেন, ‘আমরা দূরবর্তী অঞ্চল ও শহরে শুটিং করেছি। আমরা বিশ্বাস করেছি এই গল্পটি বলা অত্যন্ত জরুরি। বিভিন্ন প্রজন্মের সৌদি নারীদের জীবন ও অভিজ্ঞতা ঘিরে রচিত, মানবিক ও ঐতিহাসিক প্রেক্ষাপটে তৈরি হয়েছে সিনেমাটি।’

চলচ্চিত্রটির মূল কাহিনি ১২ বছর বয়সী জান্নাকে ঘিরে। সে ভীষণই কড়া নিয়মে চলা দাদী সিত্তি এবং ১৮ বছরের বিদ্রোহী বড় বোন সারাহকে নিয়ে হজ করতে মক্কার পথে যাত্রা শুরু করে। কিন্তু পথেই হঠাৎ করেই সারাহ নিখোঁজ হয়ে যায়। তখন জান্না ও তার দাদী মিলে সারাহকে খুঁজে বের করার কঠিন অভিযানে নামেন।

সারাহর বাবা যদি সত্যি ঘটনা জেনে যান সেই ভয়েই দাদী ও নাতনি নিজেদের সীমারও বাইরে গিয়ে চেষ্টা চালাতে থাকেন কাউকে কিছু না জানিয়ে। সারাহর খোঁজ করতে করতে তারা সৌদি আরবের দক্ষিণ থেকে শুরু করে উত্তরের সীমান্ত পর্যন্ত পাড়ি দেন। পাড়ি দেন পুরনো হজ রুট, অচেনা মানুষ ও প্রতিকূল প্রকৃতি এবং মুখোমুখি হন বহুদিনের চাপা পড়ে থাকা পারিবারিক গোপন সত্যের।

এই কঠিন যাত্রায় জান্না জানতে পারে দাদীর অতীত জীবনের জটিল ও সমৃদ্ধ গল্প। সারাহর খোঁজ করতে করতেই স্পষ্ট হয়ে ওঠে পরিবারজুড়ে বিভিন্ন প্রজন্মের নারীদের মধ্যে থাকা বিভাজন। আর এই যাত্রা ধীরে ধীরে শুধু একটি শারীরিক নয় বরং এক ধরনের আত্মিক সফরে রূপ নেয়। সেখান থেকে উঠে আসে ক্ষমা, বোঝাপড়া আর আত্মার মুক্তির গল্প।

চলচ্চি ত্রটিতে অভিনয় করেছেন খাইরিয়া নাথমি, নাওয়াফ আল-ধাফিরি, লামার ফাদান এবং বারা আলেম।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

সংখ্যালঘুদের উপর নির্যাতন চালিয়ে ভারত বর্বরতার সব সীমা ছাড়িয়ে যাচ্ছে – আলহাজ্ব সদরুজ্জামান খাঁন

গাছ না বাঁচলে আমরা বাঁচবো না : ঢাকা বিভাগীয় কমিশনার

ফের ভূমিকম্প, উৎপত্তিস্থল নরসিংদী

বাঘায় অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে রাখা ২০০ ঘুঘু পাখি অবমুক্ত, দুই ব্যবসায়ীকে জরিমানা

শাস্তির মুখে বিটিআরসির কর্মকর্তারা

প্রতিদিন ২৫০ কোটির বেশি নির্দেশনা সামলাতে হয় চ্যাটজিপিটিকে

টাঙ্গাইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

তামাবিল পাথর আমদানীকারক গ্রুপের প্রয়াত দুই নেতা স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

ফেইসবুক, ইনস্টাগ্রাম, এক্স কনটেন্টে নিষেধাজ্ঞা

জুলাই সনদের আইনী ভিত্তি প্রদান ও বাস্তবায়ন-সহ ৬ দফা দাবীতে ঢাকায় খেলাফত মজলিসের গণমিছিল