ঢাকাসোমবার , ৩১ আগস্ট ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. ইনতিজার শিশুবৃত্তি
  5. খেলাধুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. দেশজুরে
  10. ধর্ম
  11. নারী ও শিশু
  12. প্রযুক্তি
  13. ফিচার
  14. বাণিজ্য
  15. বিনোদন

আজ শহীদ প্যারী মোহন আদিত্যের প্রয়ান দিবস

প্রতিবেদক
intizarbd
আগস্ট ৮, ২০২৫ ২:০৭ অপরাহ্ণ

ঘাটাইল টাংগাইল:

আজ ৮ আগষ্ট ২০২৫ ইং শহীদ প্যারী মোহন আদিত্যের ৫৪ মৃত্যুবার্ষিকী। ১৯৭১ সালের এই দিনে টাঙ্গাইলে জেলার ঘাটাইল উপজেলার  পাকুটিয়াস্থ সৎসঙ্গ আশ্রমে পাকস্থিানি হানাদার বাহিনী ও তাদের এদেশিয় দোসরদের হাতে তিনি নৃশংস  ভাবে নিহত হন।

 সকল ধর্মের মিলন ক্ষেত্র হিসেবে পরিচিত শ্রীশ্রীঠাকুর অনুকুল চন্দ্রের প্রবর্তিত সৎসঙ্গের সহ সৎসঙ্গ সংবাদের সহ-সম্পাদক, সৎসঙ্গের কার্যকরি পরিষদের সদস্য, সমাজ সেবক এবং সাংস্কৃতিক কর্মী ছিলেন।  লেখক সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্যারী মোহন আদিত্য। 

১৯৫৮ সালে শ্রীশ্রীঠাকুর অনুকুল চন্দ্রের ব্যবহৃত পাদুকা ভারতের দেওঘর থেকে বহন করে এনে আশ্রম প্রতিষ্ঠার কাজ শুরু করেন। যা আজও পাকুটিয়া সৎসঙ্গ আশ্রমে প্রদর্শিত আছে। ১৯৫৭ সালে শ্রীশ্রীঠাকুরের বানী ও আদর্শ প্রচার করার জন্য প্যারী মোহন আদিত্যের যুগ্ম সম্পাদনায় সৎসঙ্গ সংবাদ পত্রিকা প্রকাশিত হয়। কালে কালে আসে ১৯৭১ সাল। ২৫শে মার্চের রাতে পাকিস্তানি হানাদার বাহিনী যখন নিরস্ত্র বাঙালীর উপর ঝাঁপিয়ে পড়ে, তার ঢেউ লাগে টাঙ্গাইলে। ১৮ই এপ্রিল পাক-বাহিনী টাঙ্গাইল থেকে ময়মনসিংহের দিকে অগ্রসর হয়, রাস্তার দুই পার্শ্বের ঘর-বাড়ী জ্বালিয়ে পুঁড়িয়ে আশ্রম এলাকায় প্রবেশ করে এবং ৫/৬টি শেলের আঘাতে মন্দিরের চূড়াটি ভেঙ্গে পড়ে। কিন্তু তিনি শ্রীশ্রীঠাকুরের সম্মুখে নিঃসঙ্গ চিত্তে ধ্যানমগ্ন হয়ে থাকলেন এবং প্যারী মোহন আদিত্যকে প্রতিকৃতি ভেবে আর কাউকে না পেয়ে গুলি ছুঁড়তে ছুঁড়তে ময়মনসিংহের দিকে অগ্রসর হয়। তারপর ২১শে মে আনুমানিক ৯টায় ঘাটাইলের পাকুটিয়ায় হঠাৎ করে সাড়াশী আক্রমণ চালায় এবং পাক-বাহিনীর কাছে খবর ছিল যে, প্যারী মোহন আদিত্য মুক্তিবাহিনী তাই তাকে ঘাটাইল ক্যাম্পে ধরে নিয়ে যায়। তৎপর তিনি সেখান থেকে পালিয়ে আসেন। খান্ত হয়নি পাকিস্তানি বাহিনী অবশেষে ১৯৭১ সালের ৮ই আগষ্ট পাকুটিয়া সৎসঙ্গ আশ্রমে ১১ নং সেক্টরের কাদেরীয় বাহিনীর আঞ্চলিক কমান্ডার আলহাজ্ব খোরশেদ আলম তালুকদার (বীরপ্রতিক) নিজ কোম্পানীর জোয়ানসহ অবস্থান করছিলেন। ঐদিন আনুমানিক বিকাল ৩ টায় পাক সেনা বাহিনী টাঙ্গাইল থেকে মধুপুর যাওযার পথে পাকুটিয়া সৎসঙ্গ আশ্রমে মুক্তিযোদ্ধা আছে সন্দেহে আবারও আশ্রমে সাড়াসি আক্রমন চালায়।

গোলাগুলির সময় একটি গুলি প্যারী মোহন আদিত্যের তলপেট ভেদ করিয়া বেরিয়ে যায়। আহত প্যারী মোহনের উপর বেয়োনেট দিয়ে অত্যাচার করে এবং তার কাছে আরো মুক্তিযোদ্ধাদের সন্ধান চায়। কিন্তু দৃঢ়চেতা মানুষটিকে লাথি মেরে, বেয়নেট খুচিয়ে মেরে ফেলা হলেও মুখ খোলেননি। কোন তথ্য না দেয়ায় তাঁকে খুচিয়ে খুঁচিয়ে মেরে ফেলা হয়।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

সখিপুর উপজেলা বিএনপির সভাপতি শাজাহান সাজুকে সাময়িক অব্যাহতি 

আমাদের কিছু বন্ধু আওয়ামী লীগের ভাষায় কথা বলছেন: মাসুদ সাঈদী

রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবে সভাপতি রেজাউল, সম্পাদক শামসুল

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে টাঙ্গাইলে মানববন্ধন

দেলদুয়ারে এলাসিন সামছুল হক ব্রীজের টুল প্লাজার ক্যাশ ছিনতাইয়ের অভিযোগ

মধুপুরে ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের বার্ষিক সম্মেলন

কাহালুতে পুলিশের অভিযানে ৭ জন জুয়ারু গ্রেফতার

ঘাটাইলে সিডিপির আয়োজনে একটি অনুপ্রেরণামূলক ও সৃজনশীল “আইডিয়া ফেয়ার ২০২৫”

মেলান্দহে খাদ্য-পুষ্টি নিরাপত্ত্বা শীর্ষক কর্মশালা

অবৈধ জ্বালানি মজুতের তথ্য দিলে ১ লাখ টাকা পুরস্কার