ঢাকাশনিবার , ২৮ নভেম্বর ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. ইনতিজার শিশুবৃত্তি
  5. খেলাধুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. দেশজুরে
  10. ধর্ম
  11. নারী ও শিশু
  12. প্রযুক্তি
  13. ফিচার
  14. বাণিজ্য
  15. বিনোদন

টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকে আগুন দিলো নিষিদ্ধ ঘোষিত আ’লীগ

প্রতিবেদক
intizarbd
নভেম্বর ২৭, ২০২৬ ১২:৫৪ অপরাহ্ণ

এম মুহাম্মাদ নাজমুল হক :

টাঙ্গাইলের নাগরপুরে শুক্রবার (২০ নভেম্বর) দিনগত রাতে গয়হাটা গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রোল ঢেলে আগুন দিয়েছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতাকর্মীরা। এতে অফিসের আসবাবপত্র ও কাগজপত্র পুড়ে গেছে।

ঘটনাস্থলে একটি প্লাস্টিকের বোতল ও আগুনে পোড়া কাপড়ের টুকরা পাওয়া গেছে বলে জানান পুলিশ।

গ্রামীণ ব্যাংক সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শুক্রবার অফিসের কার্যক্রম শেষে কর্মকর্তা-কর্মচারীরা নিজ নিজ গন্তব্যে চলে যান। পরে রাতের কোনো এক সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা অফিসের নিচতলার একটি জানালা খুলে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় বলে ধারণা করা হচ্ছে।

নাইট গার্ডের মাধ্যমে ব্যাংকে আগুন দেওয়ার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন বলে জানান গ্রামীণ ব্যাংকের শাখা ব্যবস্থাপক হারিজুর রহমান। এদিকে খবর পেয়ে পুলিশ ও স্থানীয় বিএনপির নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

গয়হাটা গ্রামীণ ব্যাংক শাখায় আগুন লাগার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে নাশকতার উদ্দেশ্যে এ ঘটনা ঘটানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম।

গত মঙ্গলবার রাতে ও বুধবার ভোরে বাসাইল ও দেলদুয়ার উপজেলার গ্রামীণ ব্যাংকের পৃথক দুটি শাখায় আগুন দেয় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা।

Share this news as a Photo Card

সর্বশেষ - ধর্ম

আপনার জন্য নির্বাচিত

হৃদয়কে ফিরে পেতে বছরজুড়ে মায়ের অপেক্ষা

দেলদুয়ারে এলাসিন সামছুল হক ব্রীজের টুল প্লাজার ক্যাশ ছিনতাইয়ের অভিযোগ

নির্বাচনের আগে দৃশ্যমান সংস্কার ও বিচার দেখতে চায় খেলাফত মজলিস

চা শ্রমিকদের ইনক্রিমেন্ট ৮.৯২ টাকা, প্রতিবাদে বিক্ষোভ

সুপারহিট এই ৭ সিনেমা ফিরিয়েছিলেন দীপিকা

মাভাবিপ্রবিতে ৪ জন আজীবন, বিভিন্ন মেয়াদে মোট ১৯ ছাত্রলীগ কর্মী বহিষ্কার

টাঙ্গাইলে বিভিন্ন স্কুল কলেজ ও  শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে গাছের চারা বিতরণ

প্রশাসনের নাকের ডগায় দুই বছর ধরে চলছে অনুমোদনহীন সিসা কারখানা

ডিএসইতে হাজার কোটি টাকা ছাড়ালো লেনদেন

খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থের নির্বাহী বৈঠক অনুষ্ঠিত

২৫ নভেম্বর ২০২৬

দিল্লিতে শেখ হাসিনা, ফিরবেন ১৬ ডিসেম্বর...?

বিস্তারিত কমেন্টে