ঢাকারবিবার , ২৮ জুন ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. ইনতিজার শিশুবৃত্তি
  5. খেলাধুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. দেশজুরে
  10. ধর্ম
  11. নারী ও শিশু
  12. প্রযুক্তি
  13. ফিচার
  14. বাণিজ্য
  15. বিনোদন

দেলদুয়ারে এলাসিন সামছুল হক ব্রীজের টুল প্লাজার ক্যাশ ছিনতাইয়ের অভিযোগ

প্রতিবেদক
intizarbd
জুন ২৭, ২০২৬ ৮:৪৯ অপরাহ্ণ

মো. আসাদুজ্জামান আসাদ

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার ধ্বলেশ^রী নদীর উপর সামছুল হক ব্রীজের টুল প্লাজার ক্যাশ ছিন্তায়ের অভিযোগ উঠেছে| ২২ জুন সোমবার দুপুর পৌনে ২টার দিকে এ ছিনতাইয়ের ঘটনাটি ঘটেছে| এ ঘটনায় সোমবার বিকেলে দেলদুয়ার থানায় একটি অভিযোগ দায়ের করেছেন টোল প্লাজার ইজারাদার মির্জা মনিরুজ্জামান| অভিযোগ সূত্রে ও সিসি টিভির ফুটেজ থেকে জানা যায় আগ এলাসিন গ্রামের মৃত আব্দুল হক মাস্টারের ছেলে গনি মিয়া ও তার অজ্ঞাতনামা ৫/৬ জন সঙ্গী দুপর পৌনে ২টার দিকে টোল প্লাজায় এসে টোল কালেকশনের ক্যাশ বাক্স থেকে জোর পূর্বক টাকা ছিনিয়ে নেয়| দায়িত্বে থাকা ক্যাশিয়ার বাধা দেয়ার চেষ্টা করলে তার সঙ্গে ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটে|

ইজারাদার মির্জা মনিরুজ্জামান জানান, সোমবার সকাল ৯টার দিকে স্থানীয় গণি মিয়া ও অজ্ঞাতনামা দুঃস্কৃতিকারীদের সাথে নিয়ে টোল প্লাজার ক্যাশঘরে অনধিকার প্রবেশ করে| তারা কর্মরতদের অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদা দাবি করেন| টোল কর্মীরা চাঁদার টাকা দিতে অ¯^ীকার করলে তারা ধাড়ালো দাঁ উচিয়ে প্রাণ-নাশের হুমকী দিয়ে চলে যায়| প্রথম দফায় তারা ছিনতায় করতে ব্যর্থ হয়ে ক্ষিপ্তাবস্থায় ঘটনাস্থল ত্যাগ করে| পরে দুপুর পৌনে ২টার দিকে পূর্ব পরিকল্পনা অনুযায়ী তারা আবার রাম দাঁ, লাঠিশোটা নিয়ে পুনরায় টোল প্লাজায় চড়াও হয়|

ক্যাশ ঘরে কর্মরত ক্যাশিয়ার মোবারক ও সহকারি ম্যানেজার আনোয়ারকে ভয় ভিতি দেখিয়ে চিৎকার করে চাঁদা দাবি করে| ক্যাশিয়ার ও সহকারি ম্যানেজার চাঁদা দিতে অ¯^ীকৃতি জানালে গণি মিয়া জোর পূর্বক ক্যাশ বাক্স থেকে টোল কালেকশনকৃত ৫ লক্ষ ১০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে চলে যায়|

এ ব্যপারে দেলদুয়ার থানা অফিসার ইনচার্জ সাখাওয়াত হোসেন বলেন, সামছুল হক সেতুর টোল প্লাজার ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি| তদন্ত ¯^াপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে| 

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

বিয়ের গেটে পাত্রীর মরদেহ

প্রতিদিন ২৫০ কোটির বেশি নির্দেশনা সামলাতে হয় চ্যাটজিপিটিকে

কালিহাতীতে শারদীয় দুর্গাপূজা-২০২৫ উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

পাবনা ১ ও ২ আসনে ভোটের কার্যক্রম স্থগিত

টাঙ্গাইলের ৮ আসনে খেলাফত মজলিসের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা

জামালপুর জেলা ছাত্রকল্যাণের উদ্যোগে মাভাবিপ্রবিতে মিল্লিভাত ও নবীনবরণ অনুষ্ঠিত

তামাবিল পাথর আমদানীকারক গ্রুপের প্রয়াত দুই নেতা স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

ফোন হ্যাক হলে বুঝবেন যেভাবে

সূচনা কালিহাতী গোল্ডকাপ ফুটবল ফাইনাল খেলায় গোপালপুরে মরহুম ফুটবল একাডেমী জয়ী

কে এই মেজর সাদেক?