ঢাকাবৃহস্পতিবার , ২৬ নভেম্বর ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. ইনতিজার শিশুবৃত্তি
  5. খেলাধুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. দেশজুরে
  10. ধর্ম
  11. নারী ও শিশু
  12. প্রযুক্তি
  13. ফিচার
  14. বাণিজ্য
  15. বিনোদন

সুনামগঞ্জের জামালগঞ্জের গজাইরা, লালপুর এলাকায় বিআইডব্লিউটিএ’র ইজারার নামে অতিরিক্ত চাঁদা আদায়, শ্রমিক হয়রানি ও মারধরের প্রতিবাদে মানববন্ধন

প্রতিবেদক
intizarbd
নভেম্বর ২৬, ২০২৬ ৪:৫৩ অপরাহ্ণ

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার গজাইরা, লালপুর এলাকায় বিআইডব্লিউটিএ’র ইজারার নামে অতিরিক্ত চাঁদা আদায়, শ্রমিক হয়রানি ও মারধরের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে জামালগঞ্জ উত্তর স্টিলবডি নৌকা শ্রমিক সমবায় সমিতি ও শ্রমজীবী মানুষের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, সরকারি নীতিমালা অনুযায়ী মালামাল লোড- আনলোডের ক্ষেত্রে নির্ধারিত হারে শুল্ক আদায়ের বিধান থাকলেও জামালগঞ্জের বিভিন্ন ঘাটে তা মানা হচ্ছে না। এ নিয়ে গত দুই মাস আগে ইজারাদারের সাথে ব্যবসায়ী ও শ্রমিক দ্বন্ধের সৃষ্টি হলে সরজমিনে পরিদর্শনে এসে উপজেলা প্রশাসনকে নিয়ে আলোচনা সভা করেন বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত পরিচালক ইসমাইল হোসেন। এ সময় তিনি দ্বন্ধ নিরসনে নির্ধারিত হারে টোল আদায় ও ৭২ ঘন্টার মধ্যে চার্ট টানানোর নির্দেশ দেন। এতে ব্যবসায়ীদের মাঝে স্বস্তি ফিরলেও পুনঃরায় অতিরিক্ত টোল আদায় শুরু হওয়ায় দেখা দিয়েছে তীব্র অসন্তোষ। তাই দ্রুততম সময়ের মধ্যে অতিরিক্ত চাঁদা আদায় ও শ্রমিক হয়রানি বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা।

স্থানীয় ব্যবসায়ী নবী নুরের সঞ্চালনায় বক্তব্য রাখেন, লালপুর স্টোন ক্রাশার মিল সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সদস্য লোকামান হোসেন, শ্রমিক সরদার বসির উদ্দিন প্রমুখ।

Share this news as a Photo Card

সর্বশেষ - ধর্ম

২৫ নভেম্বর ২০২৬

সুনামগঞ্জের সীমান্তবর্তী চারটি স্থানে বিজিব”র পৃথক অভিযানে ৬লাখ ৬৫ হাজার ৭০ টাকার অবৈধ মালামাল জব্দ

বিস্তারিত কমেন্টে