ঢাকাবুধবার , ২৫ নভেম্বর ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. ইনতিজার শিশুবৃত্তি
  5. খেলাধুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. দেশজুরে
  10. ধর্ম
  11. নারী ও শিশু
  12. প্রযুক্তি
  13. ফিচার
  14. বাণিজ্য
  15. বিনোদন

গোপালগঞ্জে ট্রেন-থানা চালু হচ্ছে না শিগগিরই, স্থগিত বিভিন্ন সরকারি বরাদ্দ

প্রতিবেদক
intizarbd
নভেম্বর ২৫, ২০২৬ ৪:২১ অপরাহ্ণ

গোপালগঞ্জ প্রতিনিধি:

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের টানা কয়েকদিনের তাণ্ডবে গোপালগঞ্জ যেন পরিণত হয়েছিল এক রণক্ষেত্রে। বিভিন্ন নাশকতার পর বন্ধ হয়ে যায় গোপালগঞ্জের ট্রেন যোগাযোগ, পুড়িয়ে দেওয়া হয় থানাও। ওই ট্রেন যোগাযোগ আপাতত চালুর পরিকল্পনা নেই সরকারের। একইভাবে পুড়িয়ে দেওয়া টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানার কার্যক্রমও শিগগির শুরু হচ্ছে না। 

নিরাপত্তাঝুঁকি ও নাশকতার আশঙ্কায় পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এসব সেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এছাড়া গোপালগঞ্জে আপাতত বিভিন্ন সরকারি বরাদ্দ স্থগিত রাখার সিদ্ধান্ত হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতাধীন জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের জন্য বরাদ্দ করা অর্থের তৃতীয় কিস্তি ছাড় করা হবে না। জানুয়ারি থেকে মার্চ সময়ের জন্য নির্ধারিত এ অর্থ গোপালগঞ্জের প্রতিষ্ঠানগুলো পাবে না। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, স্থানীয় বাসিন্দারা পুড়িয়ে দেওয়া দুই থানার কার্যক্রম দ্রুত চালুর অনুরোধ জানাচ্ছেন। তবে থানা দুটির কার্যক্রম স্বাভাবিক করতে আরও সময় প্রয়োজন। আপাতত এসব থানার কার্যক্রম গোপালগঞ্জ সদর থানা থেকে পরিচালিত হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হলে থানা দুটি সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মনজুর মোর্শেদ চৌধুরী গণমাধ্যমকে বলেন, ট্রেন যোগাযোগ চালুর বিষয়টি রেলপথ মন্ত্রণালয় দেখবে। পুড়ে যাওয়া দুই থানার পুলিশ সদস্যরা গোপালগঞ্জেই কর্মরত আছেন। তবে কবে নাগাদ থানা দুটির কার্যক্রম পুনরায় শুরু হবে, সে বিষয়ে তিনি কিছু জানাননি। মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ আশিক কবির জানান, পুড়ে যাওয়া থানা দুটির সংস্কারকাজ এখনো শুরু হয়নি। এতে কিছুটা সময় লাগবে। ট্রেন চলাচলও এখনো বন্ধ রয়েছে। এ সেবা চালু হতেও সময় লাগবে।

গোপালগঞ্জে এমন তাণ্ডবের পরও বলপ্রয়োগ না করার অবস্থানে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, ভবিষ্যতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো কর্মসূচিতে সরকার বলপ্রয়োগ করবে না। এমনকি মারণাস্ত্রও ব্যবহার করা হবে না। রাস্তা বন্ধ করতে গাছ কেটে ফেলা কিংবা কারও বাড়িঘরে হামলার ঘটনা ঘটলেও সরকারের অবস্থান একই থাকবে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।

গত ১৫ নভেম্বর গোপালগঞ্জে লগি-বইঠা, রামদা, চাইনিজ কুড়ালসহ বিভিন্ন দেশি অস্ত্র নিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং দলটির সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর নেতা-কর্মীরা। ওই দিন পুলিশের একটি সাঁজোয়া যান (এপিসি) পুড়িয়ে দেওয়া হয়। ভাঙচুর করা হয় পুলিশ বক্স, জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বরের নামফলক। পরে বিএনপির স্থানীয় তিন সংসদ সদস্যের বাড়িতে আগুন দেওয়া হয় এবং দুটি থানা পুড়িয়ে দেওয়া হয়। এরপর ১৫ নভেম্বর থেকে গোপালগঞ্জের সঙ্গে অন্য জেলাগুলোর ট্রেন যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়। ১৭ নভেম্বর টুঙ্গিপাড়া থানা এবং ১৯ নভেম্বর মুকসুদপুর থানা পুড়িয়ে দেওয়ার পর বন্ধ হয়ে যায় সেখানকার কার্যক্রম। এতে সাধারণ ডায়েরি (জিডি) ও মামলা করতে গিয়ে ভোগান্তিতে পড়ছেন স্থানীয় বাসিন্দারা।

সর্বশেষ ২৩ নভেম্বর আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে গোপালগঞ্জ শহরের পুরোনো লঞ্চঘাট এলাকার গোলচত্বরে সংঘর্ষ হয়। এতে চারজন গুলিবিদ্ধসহ অন্তত ২০ জন আহত হন। বন্ধ রয়েছে পাঁচটি ট্রেন: রেলপথ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, গোপালগঞ্জে প্রতিদিন পাঁচটি ট্রেন চলাচল করত। ১৫ নভেম্বর থেকে সেগুলোর সব কটির চলাচল বন্ধ রয়েছে। বন্ধ থাকা ট্রেনগুলোর মধ্যে রয়েছে—‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’, ‘অভিযাত্রী কমিউটার’, ‘রূপসী বাংলা’, ‘জাহানাবাদ এক্সপ্রেস’ ও ‘ভাটিয়াপাড়া এক্সপ্রেস’।

‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’ প্রতিদিন সকাল ৬টায় গোপালগঞ্জ থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে যেত এবং রাত সাড়ে ১০টার মধ্যে রাজশাহী থেকে ফিরে আসত। ‘অভিযাত্রী কমিউটার’ ঢাকা থেকে গোপালগঞ্জে দিনে একবার চলাচল করত। ‘রূপসী বাংলা’ ঢাকা থেকে গোপালগঞ্জের কাশিয়ানী হয়ে যশোরের বেনাপোল পর্যন্ত এবং ‘জাহানাবাদ এক্সপ্রেস’ একই পথে খুলনা পর্যন্ত যাতায়াত করত। অন্যদিকে ‘ভাটিয়াপাড়া এক্সপ্রেস’ ফরিদপুরের ভাঙ্গা থেকে গোপালগঞ্জের ভাটিয়াপাড়া রেলস্টেশন পর্যন্ত চলাচল করত। ট্রেন চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন স্থানীয় যাত্রীরা। বাসের তুলনায় ট্রেনে ঢাকায় যাতায়াতে সময় ও খরচ কম হওয়ায় অনেকে এ সেবার ওপর নির্ভরশীল। ট্রেন চালুর দাবিতে স্থানীয় বাসিন্দাদের কেউ কেউ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গেও যোগাযোগ করছেন। তবে নিরাপত্তাঝুঁকি বিবেচনায় এখনই ট্রেন চালু না করার পরামর্শ দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট ব্যক্তিদের আশঙ্কা, আগামী মাসে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকটি কর্মসূচি রয়েছে। এসব কর্মসূচিকে কেন্দ্র করে আবারও হামলা-ভাঙচুরের ঘটনা ঘটতে পারে এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতে পারে। তাই সার্বিক পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ট্রেন চলাচল ও বন্ধ থাকা থানাগুলোর কার্যক্রম চালুর সম্ভাবনা কম।

Share this news as a Photo Card

সর্বশেষ - ধর্ম

আপনার জন্য নির্বাচিত

কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পুলিশের সঙ্গে পোশাক শ্রমিকের ধাওয়া-পাল্টা ধাওয়া

আবেগ ও অশ্রুসিক্ত নয়নে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি: ২১ বছরের মহাকাব্যের ইতি

ভূঞাপুরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড

শিশু শিক্ষার্থীকে যৌননি গ্রহের অভিযোগে মাদ্রাসার দুই শিক্ষক গ্রেপ্তার

কাহালুতে পুলিশের অভিযানে ৭ জন জুয়ারু গ্রেফতার

অবৈধ জ্বালানি মজুতের তথ্য দিলে ১ লাখ টাকা পুরস্কার

বরিশাল বিভাগের ২১ আসনে খেলাফত মজলিসের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থীর নাম ঘোষণা

মাভাবিপ্রবি ছাত্রদলের কাউন্সিল অনুষ্ঠিত

কুমুদিনী সরকারি কলেজে বাজেট পর্যালোচনা সেমিনার

পদ্মরাগের ট্রেনের ৫ বগি লাইনচ্যুত, ১১ ঘণ্টা ধরে ট্রেন চলাচল বন্ধ

১৯ নভেম্বর ২০২৬

পতিত ফ্যাসিস্টদের অপতৎপরতা ও নাশকতার বিরুদ্ধে ঢাকায় বিক্ষোভ অনুষ্ঠিত

বিস্তারিত কমেন্টে