ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :
কসবায় গ্যাস সিলিন্ডার ও নিত্যপণ্যের বাজারে যৌথ অভিযান
তারিখ: সোমবার ২৩ নভেম্বর ১১/২০২৬
সময়: সকাল ১১.০০ টা
বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক কসবা উপজেলার কুটি বাজারে নিরাপদ খাদ্য ও ভোক্তা অধিদপ্তরের যৌথ অভিযান অভিযান পরিচালিত হয়েছে।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব ইফতেখারুল আলম রিজভী সহযোগীতা করেন জেলা নিরাপদ খাদ্য অফিসার মো: আসিফুর রহমান।
অভিযানে দেখা যায়, কুটি বাজারে সামি ট্রেডার্স এবং জনসেবা এলপিজি সিলিন্ডার গ্যাস নামক দুটি দোকানে কোন মূল্য তালকা প্রদর্শন করছিলো না এবং তাদের নিকট বিক্রয় ভাউচার ও নেই। এজন্য প্রতিষ্ঠান দুটিকে ৫,০০০/- করে মোট ১০,০০০/- জরিমানা আরোপ ও আদায় করা হয়।
হাবীব লাইভ বেকারী নামক বেকারীতে অস্বাস্থ্যকর পরিবেশে টেক্সটাইল কালার দিয়ে খাদ্য প্রস্তুত করা হচ্ছে। এজন্য প্রতিষ্ঠানটিকে দুটিকে ৩০,০০০/- জরিমানা আরোপ ও আদায় করা হয়।
কুটি কেক সুন্দরী নামক অপর একটি কেকের রঙ এবং ফ্লেভার বিক্রয় দোকানে অবৈধ প্রকৃয়ায় এবং মেয়াদউত্তীর্ণ রঙ ও ফ্লেভার বিক্রয়ের অপরাধে ১০,০০০/- জরিমানা আরোপ ও আদায় করা হয়।
এছাড়া নিত্য পণ্যের বাজারে অভিযান পরিচালনা করা হয়।
আজ এ সমস্ত অপরাধের প্রেক্ষিতে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী আজ মোট ০৪ টি প্রতিষ্ঠানকে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়
জনস্বার্থে এ কার্যক্রম চলমান থাকবে।
















