ঢাকাশুক্রবার , ১৬ অক্টোবর ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. ইনতিজার শিশুবৃত্তি
  5. খেলাধুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. দেশজুরে
  10. ধর্ম
  11. নারী ও শিশু
  12. প্রযুক্তি
  13. ফিচার
  14. বাণিজ্য
  15. বিনোদন

পদ্মরাগের ট্রেনের ৫ বগি লাইনচ্যুত, ১১ ঘণ্টা ধরে ট্রেন চলাচল বন্ধ

প্রতিবেদক
intizarbd
সেপ্টেম্বর ১৭, ২০২৫ ১:৩৭ পূর্বাহ্ণ

রংপুরের পীরগাছা স্টেশন এলাকায় যাত্রীবাহী পদ্মরাগ ট্রেনের পাঁচটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। এতে এগারো ঘণ্টা ধরে পীরগাছা থেকে, রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, কুরিগ্রাম, বগুড়া ও ঢাকা রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এ দুর্ঘটনায় প্রায় পাঁচ শতাধিকের বেশি যাত্রী পড়েন চরম দুর্ভোগে।

মঙ্গলবার দুপুর ১২টা ৩০ মিনিটে পীরগাছা রেলওয়ে স্টেশনের ডাউন পয়েন্টে স্লিপার সমস্যার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করছে রেলওয়ে কর্তৃপক্ষ।

ট্রেনের বগি লাইনচ্যুতির ঘটনায় আপ এবং ডাউন লাইনে ঢাকা-লালমনিরহাট ও ঢাকা-রংপুর, দিনাজপুর রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়েছে। তবে ঢাকামুখীসহ সব ধরনের আপ-ডাউন লাইন দিয়ে সব ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

লালমনিরহাটের বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক আবু হেনা মোস্তফা আলম বলেন, বগি, স্লিপার, লাইন অথবা সিগন্যালের সমস্যা থেকে এ দুর্ঘটনা ঘটতে পারে। রেলওেয়ের বিভাগীয় পরিবহণ কর্মকর্তা লালমনিরহাট, আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে মূল কারণ বলা যাবে।

পীরগাছা রেলওয়ে স্টেশন ইনচার্জ জেনারুল ইসলাম আমার দেশকে বলেন, উদ্ধার কার্যক্রম শেষ হতে ভোর রাত পর্যন্ত সময় লাগতে পারে। তিনি আরও বলেন, উদ্ধার কাজে রেলওেয়ের প্রকৌশল, ট্রাফিক ও সিগন্যাল বিভাগের প্রায় ৭০/৮০ জন সদস্য উদ্ধার কাজে অংশগ্রহণ করেছেন।

উদ্ধার কার্যক্রম পরিচালনার সময় রেলওয়ে প্রকৌশল বিভাগের রুহুল আমিন নামের একজন শ্রমিক বুকে আঘাত প্রাপ্ত হয়। পরে উপস্থিত লোকজন তাকে পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি হয়েছেন।

এ দুর্ঘটনার কারণে শিডিউল বিপর্যয় হয়েছে, করতোয়া এক্সপ্রেস, দোলনচাঁপা এক্সপ্রেস, বগুড়া কমিউটার, রামসাগর মেইল, রংপুর এক্সপ্রেস, পদ্মরাগ কমিউটার ও লোকাল নাইনটিন আপের। এতে করে কয়েক হাজার যাত্রী বিড়ম্বনায় পড়েছে।

উল্লেখ, সান্তাহার থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী পদ্মরাগ কমিউটার ট্রেনটি পীরগাছা রেলওয়ে স্টেশনে যাত্রা বিরতি শেষে লালমনিরহাট যাবার পথে স্টেশনের ডাউন পয়েন্টের হোম সিগন্যাল এলাকায় লাইনচ্যুত হয়। ওই ট্রেনটিতে মোট ১০টি বগিতে ৬০০ যাত্রী ছিল। তবে প্রত্যক্ষদর্শী ও দুর্ঘটনাকবলিত ট্রেনের যাত্রীরা বলেন প্রায় দুই হাজার মানুষ ছিল টেনটিতে।

সর্বশেষ - ধর্ম

আপনার জন্য নির্বাচিত

অপ্রীতিকর ঘটনা ঘটলে লোকজন ভিডিও ধারণ করে, প্রতিহত করতে আসে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

ভূঞাপুরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড

ড. ইউনূসের নেতৃত্বের প্রশংসা করলেন আইএমএফ প্রধান

রোনালদো–জর্জিনার বিয়ে: ভেন্যু কোথায়, তারিখ কবে

সখিপুরে একই দিনে শিয়ালের কামড়ে ১০ জন আক্রান্ত 

উইন্ডোজ ১০ ব্যবহারকারীদের জন্য জরুরি সতর্কতা জারি মাইক্রোসফটের

কুমুদিনী সরকারি কলেজে বাজেট পর্যালোচনা সেমিনার

জুলাই সনদের আইনী ভিত্তি প্রদান ও বাস্তবায়ন-সহ ৬ দফা দাবীতে ঢাকায় খেলাফত মজলিসের গণমিছিল

ফেইসবুক, ইনস্টাগ্রাম, এক্স কনটেন্টে নিষেধাজ্ঞা

দেলদুয়ারে ব্যবসায়িক দ্বন্ধের জেরে মধ্যরাতে মাটির ট্রাকে আগুন; ব্যবসায়ীসহ কর্মচারীগণের বিলাপ!