ঢাকাশুক্রবার , ১৭ জুলাই ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. ইনতিজার শিশুবৃত্তি
  5. খেলাধুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. দেশজুরে
  10. ধর্ম
  11. নারী ও শিশু
  12. প্রযুক্তি
  13. ফিচার
  14. বাণিজ্য
  15. বিনোদন

ভাসানীর ঘনিষ্ঠ সহচর ও মাভাবিপ্রবির শিক্ষক সৈয়দ ইরফানুল বারী ইন্তেকাল করেছেন

প্রতিবেদক
intizarbd
জানুয়ারি ৯, ২০২৬ ৮:৪৮ অপরাহ্ণ


মাভাবিপ্রবি প্রতিনিধি
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) মাওলানা ভাসানী স্টাডিজ কোর্সের শিক্ষক, বিশিষ্ট গবেষক ও লেখক এবং মজলুম জননেতা মাওলানা ভাসানীর ঘনিষ্ঠ সহচর সৈয়দ ইরফানুল বারী আর নেই। শুক্রবার (৯ জানুয়ারি) দুপুর ১২টা ১০ মিনিটে তিনি নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ১৯৪৫ সালের ১ মার্চ কিশোরগঞ্জে জন্মগ্রহণকারী সৈয়দ ইরফানুল বারী ১৯৬০-এর দশকের উত্তাল রাজনৈতিক প্রেক্ষাপটে রাজনীতিতে যুক্ত হন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করার পাশাপাশি তিনি সাংবাদিকতাও করেছেন। ১৯৬৭ সালে মাওলানা ভাসানীর আহ্বানে সাড়া দিয়ে তিনি জনগণের কল্যাণে নিজেকে নিয়োজিত করেন। ১৯৬৯ সাল থেকে তিনি মাওলানা ভাসানীর ব্যক্তিগত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন এবং ধীরে ধীরে তাঁর অন্যতম ঘনিষ্ঠ সহচর হিসেবে পরিচিতি লাভ করেন। দীর্ঘ সময় দেশ-বিদেশে ভ্রমণের সুযোগ থাকলেও তিনি আজীবন সন্তোষ-আশ্রমের আদর্শ ও ভাসানীর ত্যাগী মানবিক রাজনীতির সঙ্গে নিজেকে সম্পৃক্ত রেখেছেন। মাওলানা ভাসানী স্টাডিজ কোর্স চালুর পর থেকেই শিক্ষক হিসেবে তিনি শিক্ষার্থীদের কাছে ভাসানীর সংগ্রাম, আন্দোলন ও রাজনৈতিক দর্শন তুলে ধরেন। পারিবারিক সূত্রে জানা যায়, কয়েকদিন ধরে তিনি অসুস্থ ছিলেন। শুক্রবার হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে নিজ বাসভবনেই তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৮১ বছর। তিনি স্ত্রী, সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সৈয়দ ইরফানুল বারীর মৃত্যুতে মাভাবিপ্রবি পরিবার গভীর শোক প্রকাশ করেছে। শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকদের মতে, তাঁর মৃত্যু ভাসানী গবেষণা ও রাজনৈতিক চিন্তাচর্চার ক্ষেত্রে এক অপূরণীয় ক্ষতি। তাঁর কর্মময় জীবন, গবেষণা ও লেখালেখি আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

রায়গঞ্জে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারের সংবাদ সম্মেলন

খেলাফত মজলিসের সম্ভাব্য ২৫৬ প্রার্থীর নাম চূড়ান্ত

খেলাফত মজলিস টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

ভূঞাপুরে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন

রায়গঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

আজ শহীদ প্যারী মোহন আদিত্যের প্রয়ান দিবস

এক কলেই খালি হতে পারে ব্যাংক অ্যাকাউন্ট

জোটের শীর্ষ নেতারা প্রার্থী হবেন যেসব আসনে

ঘাটাইলে প্রাথমিক শিক্ষক সমিতির নব-নির্বাচিত কার্যকরী কমিটির পরিচিতি সভা ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মানী প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

কল শিডিউল করবেন যেভাবে