ঢাকামঙ্গলবার , ১ সেপ্টেম্বর ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. ইনতিজার শিশুবৃত্তি
  5. খেলাধুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. দেশজুরে
  10. ধর্ম
  11. নারী ও শিশু
  12. প্রযুক্তি
  13. ফিচার
  14. বাণিজ্য
  15. বিনোদন

ঘাটাইলে প্রাথমিক শিক্ষক সমিতির নব-নির্বাচিত কার্যকরী কমিটির পরিচিতি সভা ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মানী প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রতিবেদক
intizarbd
জুন ২৮, ২০২৬ ৬:৩৪ অপরাহ্ণ

আব্দুল লতিফ: 

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ঘাটাইল উপজেলা শাখার নবনির্বাচিত কার্যকরী কমিটির পরিচিত সভা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। একইসঙ্গে অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত শিক্ষকদের এককালীন ভাতা প্রদান করা হয়, যা উপস্থিত শিক্ষক সমাজের মধ্যে আনন্দঘন পরিবেশের সৃষ্টি করে। সকালে  ঘাটাইল উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এস.এম. ওবায়দুল হক নাসির। 

প্রধান বক্তা ছিলেন,বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. মনিরুজ্জামান মনির।

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ঘাটাইল উপজেলা শাখার সভাপতি মো. হুমায়ুন খালিদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আব্দুল কাইয়ুম তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় নীতিনির্ধারণী কমিটির পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল্যাহ সরকার, টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মো. মোজাহারুল ইসলাম মাজহার, সাধারণ সম্পাদক মো. হারুনার রশিদ প্রমুখ। এসময় আরো উপস্থিত ছিলেন,ঘাটাইল পৌর সভার সাবেক মেয়র বীরমুক্তিযোদ্ধা আব্দুর রশিদ মিয়া,উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ জহুরুল হক শামীম,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহীনুর রহমান শাহীনসহ পরিচিতি সভায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষক নেতৃবৃন্দ,বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক বৃন্দ এবং সুধীজন উপস্থিত ছিলেন।

শিক্ষকদের মর্যাদা, অধিকার ও পেশাগত উন্নয়নে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলেও তারা উল্লেখ করেন।

নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ শিক্ষকদের স্বার্থ সংরক্ষণ, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন। 

তারা ঘাটাইলের প্রাথমিক শিক্ষাকে এগিয়ে নিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন। পরে অবসরপ্রাপ্ত শিক্ষকদের হাতে এককালীন ভাতার চেক তুলে দেওয়া হয়। দীর্ঘদিন শিক্ষাক্ষেত্রে অবদান রাখা এসব শিক্ষকদের সম্মাননা ও ভাতা প্রদান অনুষ্ঠানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি করে। উপস্থিত শিক্ষকরা করতালির মাধ্যমে তাদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করেন।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী দুর্গাপুরে হাটকানপাড়া জোবেদা কলেজে নবীন বরণ ও বই বিতরণ উৎসব

সুপারহিট এই ৭ সিনেমা ফিরিয়েছিলেন দীপিকা

কটিয়াদীতে দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ শীর্ষ মাদক কারবারি শামীম ও সহযোগী গ্রেপ্তার

বিএনপির ৩১ দফা বাস্তবায়নে আগামীর বাংলাদেশ হবে সকলের: কর্নেল আজাদ

টাঙ্গাইলে বিভিন্ন স্কুল কলেজ ও  শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে গাছের চারা বিতরণ

ড. ইউনূসের নেতৃত্বের প্রশংসা করলেন আইএমএফ প্রধান

অপ্রীতিকর ঘটনা ঘটলে লোকজন ভিডিও ধারণ করে, প্রতিহত করতে আসে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

টাঙ্গাইলে “জুলাইয়ের মায়েরা” শীর্ষক অভিভাবক সমাবেশ

টাঙ্গাইলে ৪৯ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৩

পকেটে ক্যাশ রাখার দিন শেষ: ‘বাংলা কিউআর’ কোডেই বদলে যাচ্ছে দেশের অর্থনীতি