ঢাকাশুক্রবার , ১৭ জুলাই ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. ইনতিজার শিশুবৃত্তি
  5. খেলাধুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. দেশজুরে
  10. ধর্ম
  11. নারী ও শিশু
  12. প্রযুক্তি
  13. ফিচার
  14. বাণিজ্য
  15. বিনোদন

টাঙ্গাইলে নির্বাচন অফিসে হামলা

প্রতিবেদক
intizarbd
নভেম্বর ১০, ২০২৫ ৪:১৫ অপরাহ্ণ

এম মুহাম্মাদ নাজমুল হক : 

টাঙ্গাইলের গোপালপুরে নির্বাচন অফিসে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম, ডেটা এন্টি অপারেটর আমজাদ হোসেন ও স্ক্যানিং অপারেটর সুমন আহত হয়েছেন।

সোমবার (১০ নভেম্বর) সকালে উপজেলা নির্বাচন অফিসে এ ঘটনা ঘটে৷

উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, সোমবার সকালে হঠাৎ করে বিএনপি ও অঙ্গ সংঘটনের ৩০-৪০ নেতাকর্মী উপজেলা নির্বাচন অফিসে এসে নির্বাচন কর্মকর্তার ওপর হামলা করে। পরে অফিসের আরও দুজন স্টাফকেও মারধর করা হয়। এসময় নির্বাচন অফিস ভাঙচুর এবং অফিসের গুরুত্বপূর্ণ নথিপত্র ছিঁড়ে ফেলা হয়।

এ ব্যাপারে গোপালপুর উপজেলা নির্বাচন অফিসের সহকারী উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু রায়হান বলেন, ‘উপজেলা নির্বাচন অফিসারসহ তিনজন আহত হয়েছে। আমরা সম্প্রতি অফিসের কিছু দালাল চক্র সুবিধা করতে পারতেছিল না। এজন্য এ হামলা হতে পারে।

সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, ‘আমি ঘটনাস্থলে রয়েছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। সরকারি অফিস ভাঙচুর ও সরকারি কর্মকর্তার গায়ে আঘাত করার কারণে একটি মামলা দায়ের করা হবে, মামলার প্রক্রিয়াধীন।

এ বিষয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজি লিয়াকত বলেন, নির্বাচন কর্মকর্তা নানা অনিয়ম, দুর্নীতি ও অপকর্মের সঙ্গে জড়িত। এ বিষয়ে অভিযোগের ভিত্তিতে আমরা ভুক্তভোগীদের নিয়ে নির্বাচন কর্মকর্তার অফিসে গেলে তিনি দুর্বব্যহার করেন।

জেলা পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, আমরা পরিদর্শন করে দেখলাম সরকারি অফিসে ভাঙচুর করা হয়েছে। যদি নির্বাচন অফিসারের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকতো তাহলে লিখিত অভিযোগ দিতে পারতো।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

রায়গঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

রাজশাহীতে ঋণের বোঝা বইতে না পেরে কৃষকের আত্মহত্যা।

বাসাইলে দুই ব্যবসায়ীকে ৭ হাজার টাকা জরিমানা

মেলান্দহে খাদ্য-পুষ্টি নিরাপত্ত্বা শীর্ষক কর্মশালা

গাজা যুদ্ধ শুরু হওয়ার পর আত্মহত্যা করেছেন অর্ধশত ইসরায়েলি সেনা

ধনবাড়ী উপজেলার মমিনপুর গ্রামের কাঁচা সড়কে চলাচলে দুর্ভোগ

টাঙ্গাইলে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল ক্যাম্পেইনের উদ্বোধন

১৭ নভেম্বর অবশ্যই হাসিনার রায় ঘোষণা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রাইমারী স্কুলে গোপনে পরীক্ষাগ্রহণ নিয়ে হইচই! তদন্তে সত্যতা মিলেছে

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্যশিক্ষার্থীদের রেল অবরোধ