ঢাকাবৃহস্পতিবার , ১৭ সেপ্টেম্বর ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. ইনতিজার শিশুবৃত্তি
  5. খেলাধুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. দেশজুরে
  10. ধর্ম
  11. নারী ও শিশু
  12. প্রযুক্তি
  13. ফিচার
  14. বাণিজ্য
  15. বিনোদন

টাঙ্গাইলে ১২ ইউনিয়নের গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল বিতরণ

প্রতিবেদক
intizarbd
সেপ্টেম্বর ১৭, ২০২৬ ১২:০৭ পূর্বাহ্ণ

বিভাস কৃষ্ণ চৌধুরী 

টাঙ্গাইল সদর উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদে কর্মরত গ্রাম পুলিশের (দফাদার) মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১২টায় সদর উপজেলা প্রশাসনের আয়োজনে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিঞা। এতে সভাপতিত্ব করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক।

গ্রাম পুলিশের দায়িত্ব পালনে যাতায়াতের সুবিধা ও কার্যক্রমে গতিশীলতা আনতে সদর উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদে কর্মরত দফাদারদের মাঝে এসব বাইসাইকেল বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিঞা বলেন, গ্রাম পুলিশ স্থানীয় পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা, প্রশাসনকে বিভিন্ন তথ্য প্রদানসহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকেন। দায়িত্ব পালনে তাদের যাতায়াতের সুবিধা নিশ্চিত করা গেলে জনসেবার মান আরও বাড়বে। এ উদ্যোগ গ্রাম পুলিশের কার্যক্রমকে আরও গতিশীল করতে সহায়ক হবে।

এর আগে বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিঞা টাঙ্গাইল মডেল প্রাইমারি স্কুল, এসিল্যান্ড অফিস ও টাঙ্গাইল পৌরসভা পরিদর্শন করেন। এছাড়াও শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও বাক্‌প্রতিবন্ধীদের মাঝে বিভিন্ন সামগ্রী বিতরণ করেন।

অনুষ্ঠানে জেলা প্রশাসন, সদর উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং টাঙ্গাইল টাঙ্গাইলের প্রিন্ট ও ইলিট্রনিক মিডিয়া  সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

সাংবাদিকদের মিলনমেলায় রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের বর্ষপূর্তি উদযাপন

বাধ্যতামূলক হচ্ছে এনআইডি নবায়ন

মুহাম্মদ (সা.)-এর পরে আর কোনো নবী নেই : সাইয়েদ মাহমুদ মাদানী

৩ কিলোমিটার সড়কের দুর্ভোগে ১২গ্রামের ৩০ হাজার মানুষ

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে টাঙ্গাইলে মানববন্ধন

কারিগরি শিক্ষা ও এলাকার উন্নয়নকে সর্বাধিক গুরুত্ব দেওয়ার ঘোষণা কর্ণেল আজাদের

সুরা ইখলাসের বাংলা উচ্চারণ ও অর্থ

‘ইনতিজার শিশু বৃত্তি পরীক্ষা–২০২৬’-এর আবেদন ফরম ও সিলেবাস প্রকাশিত

পৃথক অভিযানে পাঁচজন গ্রেফতার

যারা ফেব্রুয়ারিতে নির্বাচনকে ভণ্ডুল করতে চাচ্ছে, তারা দেশের অশুভ শক্তি: আযম খান