ঢাকাবৃহস্পতিবার , ২৭ আগস্ট ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. ইনতিজার শিশুবৃত্তি
  5. খেলাধুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. দেশজুরে
  10. ধর্ম
  11. নারী ও শিশু
  12. প্রযুক্তি
  13. ফিচার
  14. বাণিজ্য
  15. বিনোদন

বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে গোপালপুরে আলোচনা সভা, সনদ ও ক্রেস্ট বিতরণ

প্রতিবেদক
intizarbd
জুলাই ১২, ২০২৬ ১০:১১ অপরাহ্ণ

মোঃ নুর আলম গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

ছেলে হোক মেয়ে হোক, দুটি সন্তানই যথেষ্ট” এই  স্লোগান গানকে সামনে রেখে” তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের গোপালপুরে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে আলোচনা সভা, সনদপত্র ও ক্রেস্ট বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১২ জুলাই) উপজেলা মিলনায়তনে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আইইএম ইউনিটের আয়োজনে এবং উপজেলা প্রশাসন ও উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের বাস্তবায়নে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোপালপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নবাব আলী। স্বাগত বক্তব্য দেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল মান্নান।

আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. এখলাছ মিয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খায়রুল আলম, গোপালপুর প্রেসক্লাবের সম্পাদক অটল শরিয়ত উল্লাহ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা খাতুন, সহকারী প্রোগ্রামার মো. ওয়াহিদুল ইসলাম এবং পরিবার পরিকল্পনা পরিদর্শক হাদিরা রেজাউল করিমসহ অন্যান্য অতিথিবৃন্দ।

বক্তারা জনসংখ্যা নিয়ন্ত্রণ, মাতৃ ও শিশুস্বাস্থ্য সুরক্ষা, পরিবার পরিকল্পনা কার্যক্রমের গুরুত্ব এবং তরুণ প্রজন্মের অংশগ্রহণের মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের এক পর্যায়ে মাঠপর্যায়ে পরিবার পরিকল্পনা কার্যক্রমে বিশেষ অবদান রাখায় সংশ্লিষ্ট কর্মীদের সনদপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়।

এ সময় পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, সাংবাদিক এবং সুধীজন উপস্থিত ছিলেন।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

টাঙ্গাইল-১ আসনের জনগণকে শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা লে. কর্নেল (অব.) আসাদুল ইসলাম আজাদ

পিতা-মাতার প্রতি সন্তানের হক

জুলাই জাতীয় সনদ-২০২৫ এর আইনি ভিত্তি প্রদান করে অবিলম্বে কার্যকর করতে হবে – খেলাফত মজলিস

সাংবাদিকদের মিলনমেলায় রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের বর্ষপূর্তি উদযাপন

সংখ্যালঘুদের উপর নির্যাতন চালিয়ে ভারত বর্বরতার সব সীমা ছাড়িয়ে যাচ্ছে – আলহাজ্ব সদরুজ্জামান খাঁন

‘জুলাই শহিদদের রক্তের সাথে বেঈমানী করে এদেশে কেউ রাজনীতি করতে পারবেনা’ – আব্দুস সালাম পিন্টু

ভূঞাপুরে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন

গোপালপুরে কৃষি ব্যাংকের ‘তারুণ্যের উৎসব অনুষ্ঠিত

বাংলাদেশ থেকে বিদেশে পড়তে গেলে যে যে তথ্য জানা দরকার

জোটের শীর্ষ নেতারা প্রার্থী হবেন যেসব আসনে