ঢাকাশুক্রবার , ১৭ জুলাই ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. ইনতিজার শিশুবৃত্তি
  5. খেলাধুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. দেশজুরে
  10. ধর্ম
  11. নারী ও শিশু
  12. প্রযুক্তি
  13. ফিচার
  14. বাণিজ্য
  15. বিনোদন

প্রতিদিন ২৫০ কোটির বেশি নির্দেশনা সামলাতে হয় চ্যাটজিপিটিকে

প্রতিবেদক
intizarbd
জুলাই ৩১, ২০২৫ ৩:৪১ অপরাহ্ণ

চ্যাটবট চ্যাটজিপিটি হচ্ছে— ওপেনএআইয়ের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা। এটি দিনে গড়ে ২৫০ কোটির বেশি প্রম্পট বা প্রশ্ন পাচ্ছে। এর মধ্যে শুধু যুক্তরাষ্ট্র থেকেই প্রতিদিন ৩৩ কোটির মতো প্রম্পট পাঠানো হয়। সম্প্রতি প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট অ্যাক্সিওসকে এসব তথ্য জানিয়েছে ওপেনএআই। এ বিষয়ে প্রযুক্তি বিশ্লেষকরা বলছেন, এ পরিসংখ্যান চ্যাটজিপিটির ব্যাপক জনপ্রিয়তা ও ব্যবহার বৃদ্ধির দিকটিই তুলে ধরা হয়েছে।

সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে— ওপেনএআই শিগগিরই একটি কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত ওয়েব ব্রাউজার বাজারে আনতে চলেছে, যা সরাসরি গুগল ক্রোমের প্রতিদ্বন্দ্বী হতে চলেছে। এ লক্ষ্যে এগিয়ে যাওয়ার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে প্রতিষ্ঠানটি ‘চ্যাটজিপিটি এজেন্ট’ নামে একটি নতুন টুল উন্মোচন করেছে। এ টুলের মাধ্যমে ব্যবহারকারীরা তাদের কম্পিউটারে বিভিন্ন কাজ স্বয়ংক্রিয়ভাবে সম্পাদন করাতে পারবেন। বিশ্লেষকদের ধারণা, এ উদ্যোগ শুধু ওয়েব ব্রাউজিং নয় বরং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক একটি পূর্ণাঙ্গ ডিজিটাল সহকারীর দিকেই এগিয়ে যাচ্ছে ওপেনএআই।

তুলনামূলকভাবে গুগলের মূল কোম্পানি অ্যালফাবেট তাদের সার্চ ইঞ্জিনে দৈনিক কতটি অনুসন্ধান হয়, সে তথ্য প্রকাশ করে না। সম্প্রতি তারা জানিয়েছে, বছরে গুগলে প্রায় ৫ ট্রিলিয়ন অনুসন্ধান হয়, যা গুগলে সার্চ হয় গড়ে প্রতিদিন ১ হাজার ৪০০ কোটির মতো।

এ বিষয়ে ডিজিটাল মার্কেটিং গবেষণা সংস্থা এনপি ডিজিটালের প্রতিষ্ঠাতা নিল প্যাটেল বলেন, গুগলে প্রতিদিন গড়ে ১ হাজার ৩৭০ কোটির মতো অনুসন্ধান হয়। আবার মার্কেটিং প্রতিষ্ঠান স্পার্কটোরো ও ডাটোস জানিয়েছে, গুগলের দৈনিক অনুসন্ধানের সংখ্যা ১ হাজার ৬৪০ কোটির কাছাকাছি।

তবে চ্যাটজিপিটির দ্রুত বিকাশ প্রযুক্তি খাতে বিশেষ দৃষ্টি আকর্ষণ করেছে। গত বছরের ডিসেম্বরে ওপেনএআইয়ের প্রধান নির্বাহী সাম অল্টম্যান বলেছিলেন, প্রতিদিন এক বিলিয়ন বা ১০০ কোটির বেশি প্রম্পট পাচ্ছে চ্যাটজিপিটি। তার সেই বক্তব্য থেকে বোঝা যাচ্ছে, মাত্র আট মাসেই চ্যাটজিপিটির ব্যবহার দ্বিগুণের বেশি বেড়েছে। এই হার অব্যাহত থাকলে ভবিষ্যতে চ্যাটজিপিটি গুগলের মতো সার্চ ইঞ্জিনকেও ব্যবহারের সংখ্যার দিক দিয়ে চ্যালেঞ্জ জানাতে পারে বলে জানিয়েছেন বিশ্লেষকরা।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

আনন্দ র‌্যালি ও আলোচনা সভার মধ্যে দিয়ে কালিহাতীতে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালন 

বাঘায় অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে রাখা ২০০ ঘুঘু পাখি অবমুক্ত, দুই ব্যবসায়ীকে জরিমানা

গোপালপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

আগামী নির্বাচনে ধানের শীষে আমরা বিজয় অর্জন করতে সক্ষম হবো: টুকু

ত্বকের ক্যানসারের লক্ষণ কী, কারণ ও প্রতিরোধের উপায়

ভোটের কালি মোছার আগেই প্রতিশ্রুতির বাস্তবায়ন শুরু করেছে সরকার: প্রতিমন্ত্রী টুকু

জীবন্ত স্ত্রীকে মাটিচাপা দেওয়ার চেষ্টা, ভিডিও ভাইরাল

শাস্তির মুখে বিটিআরসির কর্মকর্তারা

পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেছে আফরান নিশোর

শুরু হলো প্রিমিয়াম হোল্ডিং পিঠা উৎসব ও আবাসন মেলা