ঢাকাসোমবার , ৩১ আগস্ট ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. ইনতিজার শিশুবৃত্তি
  5. খেলাধুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. দেশজুরে
  10. ধর্ম
  11. নারী ও শিশু
  12. প্রযুক্তি
  13. ফিচার
  14. বাণিজ্য
  15. বিনোদন

কওমি আলেমদের রাজনীতি: সফলতা কোন পথে?

প্রতিবেদক
intizarbd
জানুয়ারি ১৬, ২০২৬ ৭:৪৬ অপরাহ্ণ

এম মুহাম্মাদ নাজমুল হক :

আমাদের কওমির ওলামায়ে কেরাম নিঃসন্দেহে তাকওয়া, আজিমত বা আহওয়াতের ওপরে থাকাটাকেই প্রাধান্য দিচ্ছেন। এটা অবশ্যই প্রশংসার দাবিদার। তবে এই তরিকায় সফল হওয়ার পথ গণতন্ত্র নয়। তারা কেন যেন একটাকে আরেকটার সাথে গুলিয়ে ফেলছেন বারবার। গণতন্ত্রকে ইসলামি ইমারার মতো করে দেখতে চাচ্ছেন। কাঁঠাল গাছ থেকে আম আশা করা কি যৌক্তিক?

কওমিওয়ালাদের যে দৃষ্টিভঙ্গি সে অনুযায়ী তিন উপায়ে কামিয়াবি আসতে পারে। সেই পথে চেষ্টা কতটুকু করছেন, দেখার বিষয়। পথ তিনটি হলো:
১। বিপ্লবের মাধ্যমে (সশস্ত্র বিপ্লব, গণবিপ্লব, শিক্ষা বিপ্লব, মিডিয়া বিপ্লব)। যেমন হয়েছে ইরানে বা আফগানে।

২। দাওয়াতের মাধ্যমে শাসকের মস্তিষ্ক ও মেজাজ পরিবর্তন করে ফেলার মাধ্যমে। যেমনটা হয়েছিল তাতার শাসকদের ক্ষেত্রে। আমাদের কওমির ওলামায়ে কেরাম কয়জন শাসকের কাছে আল্লাহর রাসুলের মতো ইসলামের দাওয়াত দিয়ে পত্র লিখেছেন বা সরাসরি গিয়ে দাওয়াত দিয়েছেন?

৩। তাজকিয়া ও আত্মশুদ্ধি কার্যক্রমের মাধ্যমে সিংহভাগ মানুষের মন মানসিকতা পাল্টে দেওয়ার মাধ্যমে।

তাদের গৃহীত কর্মপন্থা গণতান্ত্রিক রাজনীতিতে ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা নাই। নাই মানে নাই। বিগত তিপ্পান্ন বছর কওমি অঙ্গনের যারা রাজনীতি করেছেন, বর্তমান কওমিওয়ালাদের চেয়ে নিঃসন্দেহে তারা বেশি বুজুর্গ ছিলেন। তারাই তো কামিয়াব হতে পারেননি। ক্ষুদ্র রাজনৈতিক দলের তকমা থেকে আজও বের হয়ে আসতে পারেনি তাদের প্রতিষ্ঠিত দলগুলো। বড় কোনো রাজনৈতিক দলের সাথে জোট না হয়ে একজন আলেমও এমপি হতে পারেননি।

বর্তমানে যারা আছেন তাদের বুজুর্গির ইমেজ তো পূর্বসূরিদের চেয়ে হাজার গুণ কম। অতএব গণতান্ত্রিক রাজনীতিতে এদের কামিয়াব হওয়ার সম্ভাবনা আরও ক্ষীণ। আরও দুইশ বছরেও এই রাজনীতির কোনো ফলাফল নাই। ফ্রুটলেস রাজনীতি।

কওমিওয়ালারা যেভাবে কামিয়াব হতে চায়; সেটার জন্য গণতান্ত্রিক রাজনীতি সম্পূর্ণ বর্জন করে সুদূরপ্রসারী কার্যক্রম নিয়ে অগ্রসর হতে হবে। উপরোল্লিখিত তিন পদ্ধতিতে পরিবর্তনের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। এদিকে কি তাদের কোনো নজর আছে?

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

চান্দাইকোনা ট্রাফিক পুলিশের খামখেয়ালি সিগন্যালে বারবার দূর্ঘটনার – কর্তৃপক্ষের  হস্তক্ষেপ কামনা

ঘাটাইলে সিডিপির আয়োজনে একটি অনুপ্রেরণামূলক ও সৃজনশীল “আইডিয়া ফেয়ার ২০২৫”

ধোনি কি কখনো ভারতের কোচ হবেন

আইফোন ১৭ উন্মোচনের দিনক্ষণ নিয়ে জল্পনাকল্পনা

মেসি প্রতিপক্ষ ছিলেন, তাই আরও ভালো কোচ হতে পেরেছেন মরিনিও

রোনালদো–জর্জিনার বিয়ে: ভেন্যু কোথায়, তারিখ কবে

টাঙ্গাইলে  চাঁদা চেয়ে ব্যবসায়ীকে চিঠি, বিএনপির তিন নেতাসহ গ্রেপ্তার ৫

‘জুলাই শহিদদের রক্তের সাথে বেঈমানী করে এদেশে কেউ রাজনীতি করতে পারবেনা’ – আব্দুস সালাম পিন্টু

খেলাফত মজলিসের সম্ভাব্য ২৫৬ প্রার্থীর নাম চূড়ান্ত

পাসওয়ার্ডের নিরাপত্তায় কার্যকরী অভ্যাস গড়ে তোলা জরুরি