ঢাকাবৃহস্পতিবার , ২৭ আগস্ট ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. ইনতিজার শিশুবৃত্তি
  5. খেলাধুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. দেশজুরে
  10. ধর্ম
  11. নারী ও শিশু
  12. প্রযুক্তি
  13. ফিচার
  14. বাণিজ্য
  15. বিনোদন

চান্দাইকোনা গরুর হাটে ব্যাগ কেটে দেড় লাখ টাকা চুরি, গ্রেপ্তার ১; উদ্ধার ৯৫ হাজার টাকা

প্রতিবেদক
intizarbd
জুলাই ১২, ২০২৬ ১০:১৪ অপরাহ্ণ

মোঃ মামুনর রশিদ, রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা গরুর হাটে এক গরু ক্রেতার ব্যাগ কেটে ১ লাখ ৫০ হাজার টাকা চুরির ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে রায়গঞ্জ থানা পুলিশ। এ সময় গ্রেপ্তারকৃত আসামির কাছ থেকে চুরি হওয়া টাকার মধ্যে নগদ ৯৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, গত শনিবার (১১ জুলাই) চান্দাইকোনা গরুর হাটে সুমনের চা স্টলের সামনে গরু কেনাবেচার ভিড়ের সুযোগ নিয়ে এক গরু ক্রেতার ব্যাগ কেটে ১ লাখ ৫০ হাজার টাকা চুরি করা হয়। খবর পেয়ে রায়গঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। পরে তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মো. বিপ্লব হোসেন মরা (৩৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি বগুড়া জেলার সদর থানার উত্তর চেলোপাড়া এলাকার বাসিন্দা এবং বাদলের ছেলে।

পুলিশের দাবি, গ্রেপ্তারকৃতের হেফাজত থেকে চুরি হওয়া টাকার মধ্যে নগদ ৯৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। অবশিষ্ট টাকা উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনায় বগুড়া সদর উপজেলার বালা কৈগাড়ী গ্রামের তোতা মিয়ার ছেলে আব্দুর রাজ্জাক বাদী হয়ে রায়গঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলাটি রায়গঞ্জ থানার নিয়মিত চুরির মামলা নং-৮, তারিখ ১১ জুলাই ২০২৬; পেনাল কোডের ৩৭৯/৪১১/৩৪ ধারায় রুজু করা হয়েছে। পরে গ্রেপ্তারকৃত আসামিকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসানুজ্জামান বলেন, “ঘটনার পরপরই পুলিশ গুরুত্বের সঙ্গে তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তা ও ধারাবাহিক অভিযানের মাধ্যমে অভিযুক্তকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। তার কাছ থেকে ৯৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। চুরি হওয়া অবশিষ্ট টাকা উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। এ ধরনের অপরাধ দমনে রায়গঞ্জ থানা পুলিশ সর্বদা তৎপর রয়েছে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

কক্সবাজারে বিজিবির পৃথক ৪ অভিযানে ২ লাখ ৭ হাজার ৭১৫ পিস ইয়াবা উদ্ধার, আটক ৭

বিশ্বে সবচেয়ে বেশি অগ্রগতি বাংলাদেশের

রাজশাহীতে ঋণের বোঝা বইতে না পেরে কৃষকের আত্মহত্যা।

নারীদের এআই দক্ষতা বৃদ্ধি গুরুত্বপূর্ণ

কালিহাতীতে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠিত

টাঙ্গাইল-১ আসনের জনগণকে শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা লে. কর্নেল (অব.) আসাদুল ইসলাম আজাদ

মুহাম্মদ (সা.)-এর পরে আর কোনো নবী নেই : সাইয়েদ মাহমুদ মাদানী

মধুপুরে বিভিন্ন দপ্তর পরিদর্শনে টাঙ্গাইলের জেলা প্রশাসক

পকেটে ক্যাশ রাখার দিন শেষ: ‘বাংলা কিউআর’ কোডেই বদলে যাচ্ছে দেশের অর্থনীতি

জামায়াতের পক্ষ থেকে বাইশকাইলের বিভিন্ন রাস্তা সংস্কার