ঢাকাবৃহস্পতিবার , ২৭ আগস্ট ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. ইনতিজার শিশুবৃত্তি
  5. খেলাধুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. দেশজুরে
  10. ধর্ম
  11. নারী ও শিশু
  12. প্রযুক্তি
  13. ফিচার
  14. বাণিজ্য
  15. বিনোদন

দেলদুয়ারে গোমজানি বিলে ১লাখ ১৫ হাজার টাকা মূল্যের নিষিদ্ধ চায়না জাল জব্দ ও ধ্বংস

প্রতিবেদক
intizarbd
জুন ২৭, ২০২৬ ৮:৪৮ অপরাহ্ণ

মো. আসাদুজ্জামান আসাদ

দেশীয় মৎস্য সম্পদ সংরক্ষণ ও অবৈধ মাছ শিকার প্রতিরোধে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে গোমজানি বিল থেকে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে।
সোমবার (২২ জুন ২০২৬) দেলদুয়ার উপজেলার আটিয়া ইউনিয়নের গোমজানি বিলে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে বিলে স্থাপিত ২৯টি চায়না দুয়ারী জাল ও ৩টি অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত জালের মোট দৈর্ঘ্য প্রায় ১ হাজার ৫৭ মিটার এবং আনুমানিক মূল্য ১ লাখ ১৫ হাজার টাকা।
অভিযান চলাকালে জব্দকৃত জালের কোনো মালিকানা দাবি না করায় ঘটনাস্থলেই সেগুলো বিনষ্ট করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন দেলদুয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জোহরা সুলতানা জূথী এবং সহকারী কমিশনার (ভূমি) মো. মোহাইমিনুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. তারিকুল ইসলাম, দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ (ওসি) সাখাওয়াৎ হোসেন, পুলিশ সদস্যবৃন্দ, উপজেলা ভূমি অফিস ও উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, দেশীয় মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় অবৈধ জালের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। মৎস্য সম্পদ সংরক্ষণে সরকারের নির্দেশনা বাস্তবায়নে ভবিষ্যতেও কঠোর নজরদারি ও আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

মধুপুরের লাল মাটির গড়ের আনারসের জৈবিক উপায়ে বাড়াতে হবে নিরাপদ চাষাবাদ, বিদেশে রপ্তানির দাবি

এনআইডি ফরমে যুক্ত হচ্ছে দাওরায়ে হাদিস ডিগ্রি

টাঙ্গাইল-১ আসনের জনগণকে শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা লে. কর্নেল (অব.) আসাদুল ইসলাম আজাদ

উল্লাপাড়ায় বর্ষার পানিতে নৌকাই ভরসা, ঘাটগুলোতে নেই যাত্রী ছাউনি ও আলোর ব্যবস্থা

মাভাবিপ্রবিতে গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি পালিত

রাজশাহী দুর্গাপুরে ট্রাকচাপায় প্রাণগেল এক তরুণ ভ্যানচালকের

যুবরাজ শাহ জাহানের ঢাকা অভিযান

কালিহাতীতে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠিত

কেনাকাটায় সাহায্য করবে এআই

মাভাবিপ্রবির অর্থনীতি বিভাগের চেয়ারম্যান নাজমুস সাদেকীন