ঢাকাসোমবার , ৩১ আগস্ট ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. ইনতিজার শিশুবৃত্তি
  5. খেলাধুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. দেশজুরে
  10. ধর্ম
  11. নারী ও শিশু
  12. প্রযুক্তি
  13. ফিচার
  14. বাণিজ্য
  15. বিনোদন

টাঙ্গাইলের ৮ আসনে খেলাফত মজলিসের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা

প্রতিবেদক
ইন. ডেস্ক
আগস্ট ৬, ২০২৫ ৩:৩৯ অপরাহ্ণ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল জেলার ৮টি সংসদীয় আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে খেলাফত মজলিস। দলটির আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ বলেন, “সৎ, যোগ্য ও আল্লাহভীরু নেতৃত্ব ছাড়া দেশের প্রকৃত কল্যাণ সম্ভব নয়। যারা পরকালীন জবাবদিহিতায় বিশ্বাসী, তারা কখনও রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করতে পারে না।”তিনি আরও বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের পর সাধারণ মানুষ একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে। সেই স্বপ্ন বাস্তবায়নে আদর্শবান ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী নেতৃত্বকে এগিয়ে আসতে হবে। জনগণের পাশে থেকে সাংগঠনিক কার্যক্রম জোরদার করে বিজয় নিশ্চিত করতে হবে।” এই মন্তব্যগুলো তিনি দেন সম্প্রতি অনুষ্ঠিত ঢাকা বিভাগের সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায়। সভাটি ঢাকার মজলিস মিলনায়তনে অনুষ্ঠিত হয় এবং সভাপতিত্ব করেন মাওলানা আব্দুল বাছিত আজাদ।সভায় খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমী, মাওলানা সাইয়েদ ফেরদাউস বিন ইসহাক, এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, ড. মোস্তাফিজুর রহমান ফয়সলসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সভার শেষে ঢাকা বিভাগের ৫৬টি সংসদীয় আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। টাঙ্গাইল জেলার ৮টি আসনে যাদের নাম ঘোষণা করা হয়েছে তারা হলেন:টাঙ্গাইল-১: মাওলানা কে এম আনসার আলী, টাঙ্গাইল-২: মুফতি আব্দুল মালেক, টাঙ্গাইল-৩:মুফতি বছির উদ্দিন বিপ্লবী, টাঙ্গাইল-৪: মুফতি আবদুর রহমান মাদানী, টাঙ্গাইল-৫: মাওলানা ছানোয়ার হোসেন সরকার, টাঙ্গাইল-৬: আব্দুল মান্নান সেখ, টাঙ্গাইল-৭: অধ্যাপক মুফতি আবু তাহের তালুকদার, টাঙ্গাইল-৮: মাওলানা শহীদুল ইসলাম। প্রার্থীরা নিজ নিজ এলাকার সাংগঠনিক অবস্থা এবং কার্যক্রমের বিস্তারিত প্রতিবেদন সভায় উপস্থাপন করেন।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

ইনতিজার শিশুবৃত্তি পরীক্ষা ২০২৫

জুলাই জাতীয় সনদ-২০২৫ এর আইনি ভিত্তি প্রদান করে অবিলম্বে কার্যকর করতে হবে – খেলাফত মজলিস

জামালপুরে ধর্ষকের যাবজ্জীবন কারাদন্ড

ঘাটাইলে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষ মেলার উদ্বোধন

এনসিপি কার্যালয়ে মার্কিন কূটনীতিক

বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে গোপালপুরে আলোচনা সভা, সনদ ও ক্রেস্ট বিতরণ

পবিত্র জুমার দিন: মুসলিম উম্মাহর সাপ্তাহিক ইবাদতের সেরা উপলক্ষ্য

টাঙ্গাইলে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো ‘ভিজ্যুয়াল স্টোরিটেলিং মাস্টারক্লাস ২০২৬

টাঙ্গাইলে কারিগরি ছাত্র আন্দোলনের ৬ দফা দাবি বাস্তবায়নে বিক্ষোভ 

ব্যক্তি করদাতাদের আয়কর রিটার্ন অনলাইনে দাখিল বাধ্যতামূলক