ঢাকাশুক্রবার , ১৭ জুলাই ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. ইনতিজার শিশুবৃত্তি
  5. খেলাধুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. দেশজুরে
  10. ধর্ম
  11. নারী ও শিশু
  12. প্রযুক্তি
  13. ফিচার
  14. বাণিজ্য
  15. বিনোদন

”নির্বাচন নিয়ে টালবাহানা জনগণ মেনে নেবে না”, টুকু

প্রতিবেদক
ইন. ডেস্ক
আগস্ট ৬, ২০২৫ ৩:৫১ অপরাহ্ণ

বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেন,  জনগণের এই মুহূর্তে একটাই চাওয়া সেটা হল নির্বাচন। আর এই নির্বাচন নিয়ে তালবাহানা করা হচ্ছে। নির্বাচন নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র চলছে। সেটা জনগণ কখনোই মেনে নিবে না। মঙ্গলবার (৫আগষ্ট) দুপুরে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান বিজয় মিছিলে কেন্দ্রীয় বিএনপি প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু এসব কথা বলেন। তিনি আরো বলেন, জনগণের শক্তি হচ্ছে এদেশের সবচেয়ে বড় শক্তি। আর সেই শক্তিকে ফ্যাসিস্ট সরকার ভয় পেত। যার কারণে জনগণের ভোটাধিকার হরণ করেছিল ফ্যাসিস্ট সরকার। সেই ফ্যাসিস্ট সরকার কিন্তু আজকে এ দেশ থেকে বিতাড়িত হয়েছে। তিনি আরো বলেন জনগণের বিপক্ষে যখন যে গিয়েছে তারি বিপদ হয়েছে। সাবেক রাষ্ট্রপতি হোসাইন মোহাম্মদ এরশাদও কিন্তু  জনগণের ভোট নিয়ে লুণ্ঠন করেছিল। তিনিও কিন্তু টিকতে পারিনি। তিনি বলেন এই জুলাই আন্দোলনে প্রায় ৪৭২এর অধিক নেতাকর্মীরা নিহত হয়েছেন। আজকে শত শত শহীদের রক্তে অর্জিত ফ্যাসিবাদ সরকার বিদায় নিয়েছে। টুকু বলেন, যারা গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন। যারা  গণতন্ত্রকে লুণ্ঠিত করতে চায় তাদের বিরুদ্ধে কিন্তু জনগণ আবার গর্জে উঠবে। কাজেই যত তাড়াতাড়ি সম্ভব দ্রুত নির্বাচন দিন তা না হলে সামনের দিন কিন্তু ভয়াবহ পরিস্থিতি হবে। এ সময় সদর উপজেলা বিএনপি’র সভাপতি আজগর আলীর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন,  টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন, সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল ও সাবেক জেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুল হক শানু, শহর বিএনপির সভাপতি মেহেদী হাসান আলিম প্রমুখ।  

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

বিয়ের গেটে পাত্রীর মরদেহ

ভূঞাপুরে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের খেলা অনুষ্ঠিত

৩ নেতা আটক

উইন্ডোজ ১০ ব্যবহারকারীদের জন্য জরুরি সতর্কতা জারি মাইক্রোসফটের

টাঙ্গাইলে বিয়ের প্রলোভনে ধর্ষণে অন্তঃসত্ত্বা ছাত্রী,  ধর্ষক গ্রেপ্তার

ইনতিজার শিশুবৃত্তি পরীক্ষা-২০২৫ এর আবেদন ফরম গ্রহণ করছেন মৌ: মো: সামসউদ্দীন খান

প্রতিদিন ২৫০ কোটির বেশি নির্দেশনা সামলাতে হয় চ্যাটজিপিটিকে

সূচনা কালিহাতী গোল্ডকাপ ফুটবল ফাইনাল খেলায় গোপালপুরে মরহুম ফুটবল একাডেমী জয়ী

২৬ জোড়া শাটল ও বাসে দলে দলে ক্যাম্পাসে ঢুকছেন শিক্ষার্থীরা

মধুপুরে বিভিন্ন দপ্তর পরিদর্শনে টাঙ্গাইলের জেলা প্রশাসক