ঢাকাসোমবার , ১৬ নভেম্বর ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. ইনতিজার শিশুবৃত্তি
  5. খেলাধুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. দেশজুরে
  10. ধর্ম
  11. নারী ও শিশু
  12. প্রযুক্তি
  13. ফিচার
  14. বাণিজ্য
  15. বিনোদন

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ২০ কোটি টাকার ইয়াবা জব্দ

প্রতিবেদক
intizarbd
নভেম্বর ১৫, ২০২৬ ৩:১৯ অপরাহ্ণ

টেকনাফে প্রতিনিধি:

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে অভিযান চালিয়ে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। জব্দ করা এসব ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২০ কোটি ৬০ লাখ টাকা।

রোববার (১৫ নভেম্বর) কোস্ট গার্ডের সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজনের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে মিয়ানমার থেকে নাফ নদী হয়ে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে প্রবেশের তথ্য পায় কোস্ট গার্ড। এ তথ্যের ভিত্তিতে সংশ্লিষ্ট এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়।

এরই ধারাবাহিকতায় গত ১৪ নভেম্বর রাত ৯টা থেকে ১২টা পর্যন্ত টেকনাফের খারাংখালী ও নাজিরপাড়া-সংলগ্ন নাফ নদীতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি সন্দেহজনক ইঞ্জিনচালিত কাঠের বোটকে থামার সংকেত দেওয়া হলে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে বোটে থাকা ব্যক্তিরা দ্রুত মিয়ানমারের সমুদ্রসীমার দিকে পালিয়ে যায়।

পরে অভিযানিক দল নদীতে ভাসমান আটটি পলিথিনে মোড়ানো প্যাকেটে তল্লাশি চালিয়ে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ করে। জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২০ কোটি ৬০ লাখ টাকা।

এ ঘটনায় জব্দ করা ইয়াবার বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

কোস্ট গার্ড জানায়, দেশের উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা রক্ষা এবং মাদক ও মানবপাচারসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ - ধর্ম

আপনার জন্য নির্বাচিত

পাবনা ১ ও ২ আসনে ভোটের কার্যক্রম স্থগিত

কালিহাতীতে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন- ২০২৫এর শুভ উদ্বোধন

তাহেরীর আয়ের উৎস ব্যাংক সুদ

ভূঞাপুরে মাদকসেবীর আখড়া পুষ্পকলি বিদ্যালয় ভেঙে দিল প্রশাসন

জামালপুর জেলা ছাত্রকল্যাণের উদ্যোগে মাভাবিপ্রবিতে মিল্লিভাত ও নবীনবরণ অনুষ্ঠিত

চার টেরাবাইট ব্যান্ডউইথ সরবরাহে মাইলফলক ছুঁয়েছে বিএসসি পিএলসি 

খেলাফত মজলিস টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

দিনভর নানা গুঞ্জন, যে কারণে বিভিন্ন দূতাবাস থেকে সরানো হয়েছে রাষ্ট্রপতির ছবি

সখিপুর উপজেলা বিএনপির সভাপতি শাজাহান সাজুকে সাময়িক অব্যাহতি 

ভূঞাপুরে ৫ হাজার মিটার নিষিদ্ধ দুয়ারি জাল ধ্বংস, কারিগরকে উভয়দন্ড