ঢাকাশুক্রবার , ১৬ অক্টোবর ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. ইনতিজার শিশুবৃত্তি
  5. খেলাধুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. দেশজুরে
  10. ধর্ম
  11. নারী ও শিশু
  12. প্রযুক্তি
  13. ফিচার
  14. বাণিজ্য
  15. বিনোদন

কালিহাতীতে রেজিস্ট্রি প্রতারণার বিরুদ্ধে অনশন, দুর্নীতির তদন্ত দাবি

প্রতিবেদক
ইন. ডেস্ক
আগস্ট ৬, ২০২৫ ৩:৩৬ অপরাহ্ণ

টাঙ্গাইলের কালিহাতী সাব-রেজিস্ট্রি অফিসে জমির প্রকৃত মূল্য পরিশোধ না করে প্রতারণার মাধ্যমে দলিল রেজিস্ট্রি করার অভিযোগে উত্তাল হয়ে উঠেছে স্থানীয় জনসাধারণ। এ ঘটনায় ক্ষুব্ধ জমির প্রকৃত মালিকেরা অনশন কর্মসূচি পালন করেছেন এবং সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন। বুধবার (৬ আগস্ট) সকালে উপজেলার হাতিয়া গ্রামের রবিরন, নুরু মন্ডল, নজরুল ও তাদের পরিবার টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে ও জেলা রেজিস্ট্রি অফিসে অভিযোগপত্র জমা দেন এবং অনশন কর্মসূচিতে অংশ নেন।ভুক্তভোগীরা জানান, গত ৩০ জুলাই দলিল লেখক বাবুল ভেন্ডারের মাধ্যমে তাদের জমি রেজিস্ট্রি করা হয়। জমিটির প্রকৃত মূল্য ছিল পাঁচ লক্ষ টাকা, কিন্তু প্রতারকরা মাত্র আশি হাজার টাকা বুঝিয়ে দিয়ে, জালিয়াতির মাধ্যমে বাকি টাকা আত্মসাৎ করেন। দলিল লেখক ও ক্রেতারা ভুয়া সাক্ষর নিয়ে কৌশলে দলিল সম্পন্ন করে স্থান ত্যাগ করেন। অভিযুক্তরা হলেন, একই এলাকার জুরান আলী মোল্লা, বাবু মোল্লা, ছাহেরা ও দলিল লেখক বাবুল ভেন্ডার। ভুক্তভোগী পরিবার তিন দফা দাবি উত্থাপন করেছেন, জমির প্রকৃত মূল্য পরিশোধ, প্রতারক দলিল লেখক ও ক্রেতাদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং কালিহাতী সাব-রেজিস্ট্রি অফিসের দুর্নীতির নিরপেক্ষ তদন্ত।জেলা প্রশাসকের নির্দেশে এনডিসি লাবিউজ্জামান মুস্টাবিন বিষয়টি আমলে নেন এবং অভিযোগ পত্র গ্রহন করেন। তিনি সুপরামর্শ দিয়ে অনশন কর্মসূচী ভাঙ্গার অনুরোধ জানান। তিনি আরো বলেন,আপনাদের ন্যায় বিচারের স্বার্থে জেলা প্রশাসক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন। এ বিষয়ে টাঙ্গাইল জেলা রেজিস্ট্রার জাহাঙ্গীর আলম বলেন, আমরা অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - ধর্ম

আপনার জন্য নির্বাচিত

মওলানা ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে টাঙ্গাইলে মানববন্ধন

মাভাবিপ্রবিতে মাকসু নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন, ছাত্র সম্মেলনের প্রস্তুতি

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে টাঙ্গাইলে মানববন্ধন

ফেসবুক: আধুনিক যুগের সামাজিক যোগাযোগের বিপ্লব

টাঙ্গাইলে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল ক্যাম্পেইনের উদ্বোধন

পাইপলাইনের লিকেজ না সারায় গ্যাসের তীব্র সংকট, ভোগান্তিতে নগরবাসী

বাঘায় অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে রাখা ২০০ ঘুঘু পাখি অবমুক্ত, দুই ব্যবসায়ীকে জরিমানা

রাজশাহী দুর্গাপুরে ট্রাকচাপায় প্রাণগেল এক তরুণ ভ্যানচালকের

আজ রাতে বাংলাদেশ থেকে উল্কা বৃষ্টি যেভাবে দেখবেন