ঢাকাশুক্রবার , ১৬ অক্টোবর ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. ইনতিজার শিশুবৃত্তি
  5. খেলাধুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. দেশজুরে
  10. ধর্ম
  11. নারী ও শিশু
  12. প্রযুক্তি
  13. ফিচার
  14. বাণিজ্য
  15. বিনোদন

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে টাঙ্গাইলে মানববন্ধন

প্রতিবেদক
intizarbd
আগস্ট ৮, ২০২৫ ২:০২ অপরাহ্ণ

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের প্রতিবাদে টাঙ্গাইলে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সাংবাদিকেরা। কর্মসূচি থেকে সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করাসহ সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও নির্যাতন বন্ধের দাবি জানানো হয়। শুক্রবার (৮ আগস্ট) বেলা ৪টায় টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে টাঙ্গাইল প্রেস ক্লাব। প্রাকৃতিক প্রতিকূলতা উপেক্ষা করে জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা কর্মসূচিতে অংশ নেন। গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের প্রতিবাদে টাঙ্গাইলে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সাংবাদিকেরা। কর্মসূচি থেকে সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করাসহ সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও নির্যাতন বন্ধের দাবি জানানো হয়। শুক্রবার বেলা বেলা ৪টায় টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে প্রায় ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে টাঙ্গাইল প্রেস ক্লাব। প্রাকৃতিক প্রতিকূলতা উপেক্ষা করে জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা কর্মসূচিতে অংশ নেন। এতে সভাপতিত্ব করেন টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি বৈশাখী টিভির জেলা প্রতিনিধি অ্যাডভোকেট জাফর আহমেদ। প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও একুশে টিভির জেলা প্রতিনিধি কাজী রিপনের সঞ্চালনায় যমুনা টিভির স্টাফ রিপোর্টার শামীম আল মামুন, ডিবিসির সোহেল তালুকদার, গ্লোবাল টিভির রুমি আক্তার পলি,ইনডিপেনডেন্ট টিভির মামুনুর রহমান, সিনিয়র সাংবাদিক দৈনিক মজলুমের কন্ঠের খন্দকার মাসুদুল আলম,সাংবাদিক অলক কুমার দাস,আনন্দ টিভির মেহেদী হাসান মৃদুল,মাই টিভির মির্জা মাসুদ,দৈনিক আমাদের সময়ের শামীম আল মামুন, দি এশিয়ান এজের মাসুদুল আলম, আমার বার্তার তারেক রহমান, বণিক বার্তার পারভেজ হাসান, দৈনিক আলোকিত সকালের স্টাফ রিপোর্টার আবু রায়হান, নাগরিক টিভির আবদুল্লাহ আল নোমান,দৈনিক টাঙ্গাইল সমাচার সম্পাদক মাসুদুল হক,দৈনিক টেলিগ্রামের আলাউদ্দীন লিটু,গাজী টিভির সোহেল রানা,রপালী বাংলাদেশের মনিরুজ্জামান মনির, এখন টিভির কাওসার আহমেদ, দেশ টিভির অভিজিৎ ঘোষ প্রমুখ বক্তব্য রাখেন। মানববন্ধনে বক্তারা সাংবাদিক তুহিন হত্যার সুষ্ঠু তদন্ত, জড়িত সবাইকে অবিলম্বে গ্রেপ্তার ও দ্রুত বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি সব ধরনের সাংবাদিক নির্যাতন ও হত্যা বন্ধের দাবি জানান।

সর্বশেষ - ধর্ম

আপনার জন্য নির্বাচিত

ফোন থেকে অ্যাপ পুরোপুরি মুছবেন যেভাবে

ঘাটাইলে প্রাথমিক শিক্ষক সমিতির নব-নির্বাচিত কার্যকরী কমিটির পরিচিতি সভা ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মানী প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

ইলেকট্রিক বাইক ডিএক্স নিউ এনার্জি’র নতুন শো-রুম উদ্বোধন

কক্সবাজার ছেড়েছেন এনসিপি নেতারা

শাহপরীতে কোস্ট গার্ডের অভিযানে ৩০ হাজার ইয়াবা জব্দ

টাঙ্গাইলে ৪৯ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৩

টাঙ্গাইল সদর কেন্দ্রে অনুষ্ঠিত হলো ‘ইনতিজার শিশুবৃত্তি পরীক্ষা–২০২৫

রায়গঞ্জে নানা আয়োজনে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বিশ্ববিদ্যালয় শুধু জ্ঞান অর্জনের নয়, জ্ঞান বিতরণেরও স্থান-ইউজিসি চেয়ারম্যান

যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়াতে প্রস্তুত বাংলাদেশ