ঢাকাশনিবার , ৯ আগস্ট ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. ই-পেপার
  4. ইউনিকোড কনভাটার
  5. ইতিহাস ও ঐতিহ্য
  6. ইনতিজার শিশুবৃত্তি
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. দেশজুরে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রযুক্তি
  15. ফিচার

৩৬ বছরের শিক্ষকতা শেষে সহকর্মী-শিক্ষার্থীদের ভালোবাসায় আপ্লুত স্বপন কুমার

প্রতিবেদক
ইন. ডেস্ক
আগস্ট ৯, ২০২৫ ৭:৪৬ পূর্বাহ্ণ

৯৮৯ সালের ২ সেপ্টেম্বর কুমিল্লার তিতাস উপজেলার মজিদপুর উচ্চবিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগ দেন স্বপন কুমার সূত্রধর। টানা প্রায় ৩৬ বছর শিক্ষকতা করার পর গত বৃহস্পতিবার ছিল তাঁর শেষ কর্মদিবস। এ উপলক্ষে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা তাঁকে সাড়ম্বরে বিদায় জানিয়েছেন।স্বপন কুমার বৃহস্পতিবার পর্যন্ত বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেছেন। তাঁর শেষ কর্মদিবসকে স্মরণীয় করে রাখতে শিক্ষক-শিক্ষার্থীরা ব্যতিক্রমী কিছু আয়োজন করেন।বিদ্যালয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বেলা তিনটার দিকে বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে বিদায় অনুষ্ঠানে স্বপন কুমারের হাতে বিভিন্ন উপহার ও ক্রেস্ট তুলে দেওয়া হয়। ৩৬ বছরের প্রিয় কর্মক্ষেত্র, সহকর্মী ও শিক্ষার্থীদের ছেড়ে যাওয়ার আগে বিকেল চারটার দিকে বিদ্যালয়ের মাঠে দাঁড়িয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেন। এ সময় তাঁকে একাধিক ফুলের মালা পরিয়ে দেওয়া হয়। বিদ্যালয়ের আঙিনা থেকে আনুষ্ঠানিকভাবে বিদায়ের মুহূর্তে বেশ আপ্লুত হয়ে পড়েন তাঁর সহকর্মী শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা। তাঁরা সবই মিলে স্বপন কুমারকে ফুলে শোভিত একটি গাড়িতে তুলে দেন। আর গাড়িটির দুই পাশে সারিবদ্ধভাবে চলতে থাকেন শিক্ষক-শিক্ষার্থীরা। ঢাকা-হোমনা সড়কের কড়িকান্দি বাজার পর্যন্ত প্রায় দুই কিলোমিটার রাস্তা হেঁটে প্রিয় শিক্ষককে সন্ধ্যার দিকে বাড়ি পৌঁছে দেন তাঁরা।

সর্বশেষ - নারী ও শিশু

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবে সভাপতি রেজাউল, সম্পাদক শামসুল

সখিপুর উপজেলা বিএনপির সভাপতি শাজাহান সাজুকে সাময়িক অব্যাহতি 

জুলাই জাতীয় সনদ-২০২৫ এর আইনি ভিত্তি প্রদান করে অবিলম্বে কার্যকর করতে হবে – খেলাফত মজলিস

পথে বসল ১৬০ বছরের কোম্পানি

চার টেরাবাইট ব্যান্ডউইথ সরবরাহে মাইলফলক ছুঁয়েছে বিএসসি পিএলসি 

এক বছরে গণ-অভ্যুত্থানের প্রত্যাশা কতটা পূরণ হলো

কালিহাতীতে অবৈধ জাল বিরোধী অভিযান

ভূঞাপুরে মাদকসেবীর আখড়া পুষ্পকলি বিদ্যালয় ভেঙে দিল প্রশাসন

মেলান্দহে মৎস্য সম্পদ রাক্ষায় মতবিনিময়

গোপালপুরে বিএনপি নেতা খন্দকার আব্দুল মান্নানের ৩১ তম মৃত্যু বার্ষিকী পালিত