ঢাকাশুক্রবার , ১৬ অক্টোবর ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. ইনতিজার শিশুবৃত্তি
  5. খেলাধুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. দেশজুরে
  10. ধর্ম
  11. নারী ও শিশু
  12. প্রযুক্তি
  13. ফিচার
  14. বাণিজ্য
  15. বিনোদন

টাঙ্গাইলে জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন

প্রতিবেদক
ইন. ডেস্ক
আগস্ট ১১, ২০২৫ ১২:২৬ পূর্বাহ্ণ

সাংবাদিক তুহিন হত্যার দৃষ্টান্তমূলক বিচার এবং এটিএন বাংলার ক্যামেরা পার্সন সুজন মিয়ার ওপর ন্যক্কারজনক হামলার প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভমুখর সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সাংবাদিক সংস্থা টাঙ্গাইল জেলা ইউনিটের আয়োজনে ১০ আগস্ট (রবিবার) সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়।সমাবেশে বক্তারা বলেন, সাংবাদিকদের ওপর হামলা গণতন্ত্র ও বাকস্বাধীনতার ওপর সরাসরি আঘাত অন্যায়কারীদের প্রশ্রয় দেওয়া মানে সমাজে অপরাধকে উৎসাহিত করা। তাই অপরাধীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের জঘন্য কাজে সাহস না পায়। জাতীয় সাংবাদিক সংস্থা টাঙ্গাইল জেলা ইউনিটের আহ্বায়ক মাছুদুর রহমান মিলনের সভাপতিত্বে আলোচনায় বক্তব্য রাখেন টাঙ্গাইল এডভোকেট সমিতির সহ-সভাপতি অ্যাডভোকেট মোবারক হোসেন, টাঙ্গাইল প্রেসক্লাবের সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক হেমায়েত হোসেন হিমু, জেলা ইউনিটের যুগ্ম আহ্বায়ক আবুল কালাম সিদ্দিকী নিপু, সদস্য সচিব সৈয়দ নাজমুল হোসেন, যুগ্ম সদস্য সচিব তরিকুল ইসলাম সান সিদ্দিকী, কাওসার আহমেদ, কালিহাতী উপজেলা ইউনিটের সভাপতি সৈয়দ মহসীন হাবীব সবুজ, সাধারণ সম্পাদক বিপ্লব সরকার প্রমুখ।জাতীয় সাংবাদিক সংস্থার ইউনিটের সভাপতি সৈয়দ মহসিন হাবিব বলেন সরকার ঘোষিত সাংবাদিকগণ হল রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ সমাজের দর্পণ শুধু একথা বললেই হবে না – সাংবাদিকদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করতে হবে।এ সময় জেলা ইউনিটের সদস্য জুয়েল হিমু, কামাল হোসেন, শুভ সাহা, মনির হোসেন, সুজন মিয়াসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন—অন্যায়, অবিচার ও সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলা হবে, কারণ ন্যায় প্রতিষ্ঠার জন্য আপস নয়, প্রয়োজন কঠোর পদক্ষেপ।

সর্বশেষ - ধর্ম

আপনার জন্য নির্বাচিত

বিশ্ববিদ্যালয় শুধু জ্ঞান অর্জনের নয়, জ্ঞান বিতরণেরও স্থান-ইউজিসি চেয়ারম্যান

তামাবিল পাথর আমদানীকারক গ্রুপের প্রয়াত দুই নেতা স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ের ভর্তির সর্বশেষ বিবৃতি

আদিবাসী দিবস উপলক্ষে শেওড়াপাড়ায় পাহাড়ি নারী উদ্যোক্তাদের পণ্যমেলা

ব্যক্তি করদাতাদের আয়কর রিটার্ন অনলাইনে দাখিল বাধ্যতামূলক

কালিহাতীতে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠিত

কাহালুতে পুলিশের অভিযানে ৭ জন জুয়ারু গ্রেফতার

পিতা-মাতার প্রতি সন্তানের হক

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান: ৮ ড্রেজার ধ্বংস

মেলান্দহে খাদ্য-পুষ্টি নিরাপত্ত্বা শীর্ষক কর্মশালা