ঢাকাশুক্রবার , ১৬ অক্টোবর ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. ইনতিজার শিশুবৃত্তি
  5. খেলাধুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. দেশজুরে
  10. ধর্ম
  11. নারী ও শিশু
  12. প্রযুক্তি
  13. ফিচার
  14. বাণিজ্য
  15. বিনোদন

টাঙ্গাইলে ৪৯ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৩

প্রতিবেদক
ইন. ডেস্ক
আগস্ট ১৯, ২০২৫ ১১:৩৫ অপরাহ্ণ

টাঙ্গাইলের কালিহাতীতে মিনি ট্রাকে তুলার বস্তায় গাঁজা বহনকালে তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪।এ সময় তাদের কাছ থেকে ৪৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যারা আনুমানিক মূল্য ১৪ লাখ ৭০ হাজার টাকা।মঙ্গলবার (১৯ আগস্ট)  দুপুরে র‌্যাব-১৪ সিপিসি-৩ টাঙ্গাইলের ক্যাম্প কমান্ডার কাওসার বাঁধন এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন।গ্রেপ্তাররা হলেন- আমিনুল (৩৫), বাবু (৩৬) এবং মোজাহিদ (২৫)। তাদের মধ্যে আমিনুল ট্রাকচালক ও বাবু ট্রাকের হেলপার এবং মোজাহিদ মাদক কারবারি।সোমবার (১৮ আগস্ট) রাতে কালিহাতী উপজেলার এলেঙ্গা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।র‌্যাব-১৪ সিপিসি-৩ টাঙ্গাইলের ক্যাম্প কমান্ডার কাওসার বাঁধন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মাদক কারবারি হবিগঞ্জ থেকে তুলা বোঝাই মিনি ট্রাকে করে গাঁজা নিয়ে গাজীপুর হয়ে যমুনা সেতুর দিকে আসছে। পরে সোমবার রাত সাড়ে ৩টার দিকে এলেঙ্গায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়। এ সময় তাদের মিনি ট্রাকে থাকা তুলার বস্তার ভেতর থেকে ৪৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত  ব্যক্তিদের কালিহাতী থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ - ধর্ম

আপনার জন্য নির্বাচিত

মাভাবিপ্রবিতে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউজিসিতে লিখিত অভিযোগ

সখিপুরে একই দিনে শিয়ালের কামড়ে ১০ জন আক্রান্ত 

ইনতিজার শিশুবৃত্তি ২০২৫ খ্রি.

জুলাই সনদে সিদ্ধান্ত না আসায় ওয়াকআউট : আন্দোলনের ডাক বিরোধীদলের

ব্যক্তি করদাতাদের আয়কর রিটার্ন অনলাইনে দাখিল বাধ্যতামূলক

মাভাবিপ্রবিতে ছাত্র সংসদ গঠনে উচ্চস্তরের কমিটি, আন্দোলনকারীদের সন্তুষ্টি নেই

গোপালপুরে ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজারের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ

যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়াতে প্রস্তুত বাংলাদেশ

হিজাবীদের ক্লাস থেকে বের করে দেওয়ায় হেফাজতের প্রতিবাদ

ভূঞাপুরে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন