ঢাকাসোমবার , ৩১ আগস্ট ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. ইনতিজার শিশুবৃত্তি
  5. খেলাধুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. দেশজুরে
  10. ধর্ম
  11. নারী ও শিশু
  12. প্রযুক্তি
  13. ফিচার
  14. বাণিজ্য
  15. বিনোদন

টাঙ্গাইলে নকল প্রসাধনী রাখার দায়ে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

প্রতিবেদক
intizarbd
সেপ্টেম্বর ৩, ২০২৫ ৮:১৭ অপরাহ্ণ

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলে মেয়াদ উত্তীর্ণ ইনসুলিন ও নকল প্রসাধনী রাখার দায়ে ৬ প্রতিষ্ঠানকে ৫৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (৩সেপ্টেম্বর) সকালে কালিহাতি উপজেলা বল্লা বাজার এলাকায় এই অভিযান চালিয়ে ৬ প্রতিষ্ঠানকে  জরিমানা করা হয়।
প্রতিষ্ঠানগুলো হচ্ছে, দি ডেইলি নিডস ৫ হাজার টাকা,মা ফার্মেসী ২০ হাজার টাকা, তামান্না মেডিকেল হল ১২ হাজার টাকা,পাপন মেডিকেল হল ১০ হাজার টাকা, সিয়াম হোটেল ৮ হাজার টাকা ও বিসমিল্লাহ হোটেলের মালিককে ২ হাজার টাকা।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের টাঙ্গাইলের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান, জেলার কালিহাতী উপজেলায় বল্লা বাজারে মেয়াদ উত্তীর্ণ ঔষধ,নকল প্রসাধনী কসমেটিক্স ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি এবং বাসি খাবার বিতরণে ৬টি দোকানীকে ৫৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি আরো বলেন টাঙ্গাইলে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে উপস্থিত ছিলেন কালিহাতি উপজেলা সেনেটারি ইন্সপেক্টর নাজমা আক্তার,কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাবের) সাধারণ সম্পাদক আবু জোবায়ের উজ্জ্বল প্রমুখ। এসময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

চান্দাইকোনা গরুর হাটে ব্যাগ কেটে দেড় লাখ টাকা চুরি, গ্রেপ্তার ১; উদ্ধার ৯৫ হাজার টাকা

ইনতিজার শিশুবৃত্তি পরীক্ষা-২০২৫ এর আবেদন ফরম গ্রহণ করছেন মৌ: মো: সামসউদ্দীন খান

বাংলাদেশ থেকে বিদেশে পড়তে গেলে যে যে তথ্য জানা দরকার

সংখ্যালঘুদের উপর নির্যাতন চালিয়ে ভারত বর্বরতার সব সীমা ছাড়িয়ে যাচ্ছে – আলহাজ্ব সদরুজ্জামান খাঁন

মাভাবিপ্রবিতে ৪ জন আজীবন, বিভিন্ন মেয়াদে মোট ১৯ ছাত্রলীগ কর্মী বহিষ্কার

সৌদি নারীদের অজানা গল্প নিয়ে ভেনিস যাচ্ছে ‘হিজরাহ’

মেসি প্রতিপক্ষ ছিলেন, তাই আরও ভালো কোচ হতে পেরেছেন মরিনিও

শিবগঞ্জে প্রবাসীর স্ত্রী সন্তান খুন

৩ কিলোমিটার সড়কের দুর্ভোগে ১২গ্রামের ৩০ হাজার মানুষ

মিয়া খলিফার সঙ্গে তুলনা! মাহি বললেন, ‘আমি যা করি, তাতেই দোষ’