ঢাকাশুক্রবার , ১৬ অক্টোবর ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. ইনতিজার শিশুবৃত্তি
  5. খেলাধুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. দেশজুরে
  10. ধর্ম
  11. নারী ও শিশু
  12. প্রযুক্তি
  13. ফিচার
  14. বাণিজ্য
  15. বিনোদন

ঢাকায় রাতভর বাস আগুন

প্রতিবেদক
intizarbd
নভেম্বর ১১, ২০২৫ ১১:২৪ পূর্বাহ্ণ

এম মুহাম্মাদ নাজমুল হক : 

রাজধানী ঢাকায় আরও তিনটি বাস ও একটি প্রাইভেটকারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (১০ নভেম্বর) দিনগত রাতে রাজধানীর যাত্রাবাড়ী, উত্তরা ও বসুন্ধরা এলাকায় দুটি রাইদা পরিবহন ও একটি রাজধানী পরিবহনে আগুন দেওয়া হয়।

মঙ্গলবার (১১ নভেম্বর) ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জাগো নিউজকে এসব তথ্য জানান।তিনি জানান, রাত ১২টা ৫৪ মিনিটে সংবাদ আসে যাত্রাবাড়ীর রায়েরবাগে পার্কিং অবস্থায় রাজধানী পরিবহন বাসে আগুন লাগার। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। তবে আগুনের কারণ জানা যায়নি।

রাত ৪টার দিকে উত্তরার সোনারগাঁও জনপদ রোডে পার্কিং অবস্থায় রাইদা পরিবহন বাসে আগুন লাগার খবর আসে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।এছাড়া রাত ২টা ৭ মিনিটে যাত্রাবাড়ীর কাজলা টোল প্লাজায় রাইদা পরিবহনের বাসে আগুন লাগার খবর আসে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। বাসটিতে আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা।

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আরও জানান, রাজধানীর বসুন্ধরা মেন গেট ১০০ ফিট সড়কে রাত ২টা ৩৫ মিনিটে একটি প্রাইভেটকারে দুর্বৃত্তরা আগুন দেয়। পরে খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।এর আগে সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর ধানমন্ডিতে ল্যাবএইড হাসপাতালের সামনে শান্তা মারিয়াম বিশ্ববিদ্যালয়ের একটি চলন্ত বাসে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।তার আগে রাজধানীর মেরুল বাড্ডা ও শাহজাদপুর এলাকায় দুটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

সর্বশেষ - ধর্ম

আপনার জন্য নির্বাচিত

অপ্রীতিকর ঘটনা ঘটলে লোকজন ভিডিও ধারণ করে, প্রতিহত করতে আসে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

কালিয়াকৈরে অতি ভারী টানা বৃষ্টি বর্ষণে জলাবদ্ধতা সৃষ্টি,বসতবাড়ি দোকান রাস্তায় পানি বন্ধী

খুলনা বিভাগের ৩২ আসনে খেলাফত মজলিসের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থীর নাম ঘোষণা

পকেটে ক্যাশ রাখার দিন শেষ: ‘বাংলা কিউআর’ কোডেই বদলে যাচ্ছে দেশের অর্থনীতি

মরহুম সাংবাদিক এনামুল হক দীনার আত্মার মাগফেরাত কামনায় দোয়া

মাভাবিপ্রবিতে মাকসু নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন, ছাত্র সম্মেলনের প্রস্তুতি

সূচনা কালিহাতী গোল্ডকাপ ফুটবল ফাইনাল খেলায় গোপালপুরে মরহুম ফুটবল একাডেমী জয়ী

চার্জার সাদা রঙের হয় কেন, আসল রহস্য জেনে নিন

প্রতিদিন ২৫০ কোটির বেশি নির্দেশনা সামলাতে হয় চ্যাটজিপিটিকে

হিজাবীদের ক্লাস থেকে বের করে দেওয়ায় হেফাজতের প্রতিবাদ