ঢাকাশনিবার , ৯ আগস্ট ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. ই-পেপার
  4. ইউনিকোড কনভাটার
  5. ইতিহাস ও ঐতিহ্য
  6. ইনতিজার শিশুবৃত্তি
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. দেশজুরে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রযুক্তি
  15. ফিচার

জীবন্ত স্ত্রীকে মাটিচাপা দেওয়ার চেষ্টা, ভিডিও ভাইরাল

প্রতিবেদক
intizarbd
আগস্ট ৯, ২০২৫ ৬:০৪ পূর্বাহ্ণ

ইনতিজার ডেস্ক :

শেরপুরের শ্রীবরদীতে এক স্বামীর বিরুদ্ধে তারই জীবিত স্ত্রীকে মাটিচাপা দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। সংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘদিন ধরে ওই নারী অসুস্থ হওয়ায় এমনটি করেছে ওই স্বামী। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন অভিযুক্ত।

শুক্রবার (৮ আগস্ট) সকালে উপজেলার কাকিলা কুড়া ইউনিয়নের খুশালপুর মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত স্বামীর নাম খলিলুর রহমান।  আর ভুক্তভোগী নারীর নাম খোরশেদা বেগম (৬০)। এ দম্পতির ঘরে চারটি সন্তান রয়েছে বলে জানা গেছে।

এদিকে, স্ত্রীকে জীবিত অবস্থায় কবর দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ভাইরাল হয়েছে।

শ্রীবরদী সদর থানার ওসি আনোয়ার জাহিদ জানান, শুক্রবার সকালে কৃষক খলিলুর তার অসুস্থ স্ত্রীকে ঘর থেকে টেনে বাড়ির উঠানে নিয়ে আসেন। সেখানে তাকে মারধর করেন।  একপর্যায়ে গর্ত করে জীবন্ত  কবর দেওয়ার চেষ্টা করেন। খবর পেয়ে রাত ১১টার দিকে ঘটনাস্থলেই যায় পুলিশ। তবে, ওই সময় তারা অভিযুক্তকে পায়নি।

ওসি বলেন, আমরা খোঁজ নিয়ে জানতে পারি, খলিলুরের এক ছেলে বিদেশে থাকে এবং তার তিন মেয়ের বিয়ে হয়েছে। সন্তানেরা এ বাবা-মায়ের খোঁজ-খবর রাখেন না। একদিকে সংসারে আর্থিক টানাপোড়ন, অন্যদিকে স্ত্রী ছয় বছর ধরে শয্যাশায়ী। দীর্ঘদিন অসুস্থ স্ত্রীকে সেবা করতে করতে খলিলুর মানসিক অশান্তিতে ভুগছিলেন। এর জেরেই তিনি এমন ঘটনা ঘটিয়েছেন।

তিনি আরও বলেন, জীবন্ত মানুষকে মাটি দেওয়ার বিষয়টি অমানবিক এবং শাস্তিযোগ্য অপরাধ। কেউ অভিযোগ দিলে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

কালিহাতীতে উৎসবমুখর পরিবেশে ইনতিজার শিশুবৃত্তি পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত

আদিবাসী দিবস উপলক্ষে শেওড়াপাড়ায় পাহাড়ি নারী উদ্যোক্তাদের পণ্যমেলা

মধুপুরের লাল মাটির গড়ের আনারসের জৈবিক উপায়ে বাড়াতে হবে নিরাপদ চাষাবাদ, বিদেশে রপ্তানির দাবি

টাঙ্গাইলে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

সখিপুরে একই দিনে শিয়ালের কামড়ে ১০ জন আক্রান্ত 

সাংবাদিকদের মিলনমেলায় রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের বর্ষপূর্তি উদযাপন

ঢাকায় রাতভর বাস আগুন

বাংলাদেশ মানবাধিকার কমিশন কালিহাতী শাখার নতুন কমিটির পরিচিতি ও আইডি কার্ড বিতরণ

মাভাবিপ্রবিতে মাকসু নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন, ছাত্র সম্মেলনের প্রস্তুতি

কেন্দ্রীয় ছাত্র সংসদের দাবিতে আমরণ অনশনে