ঢাকাশুক্রবার , ১৭ জুলাই ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. ইনতিজার শিশুবৃত্তি
  5. খেলাধুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. দেশজুরে
  10. ধর্ম
  11. নারী ও শিশু
  12. প্রযুক্তি
  13. ফিচার
  14. বাণিজ্য
  15. বিনোদন

তামাবিল পাথর আমদানীকারক গ্রুপের প্রয়াত দুই নেতা স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

প্রতিবেদক
intizarbd
সেপ্টেম্বর ২০, ২০২৫ ৮:৩৩ অপরাহ্ণ

শাহ আলম,গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:

তামাবিল পাথর আমদানীকারক গ্রুপের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম গোলাম নবী ভূঁইয়া (নবু মেম্বার) এবং সাবেক সিনিয়র সহ-সভাপতি মরহুম মনিরুজ্জামান মিন্টু সাহেবের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) বাদ যোহর সংগঠনের নিজস্ব কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যবসায়ী নেতা রফিকুল ইসলাম শাহপরান।  সভায় উপস্থিত ছিলেন, সংগঠনের বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী নেতৃবৃন্দ, সাধারণ ব্যবসায়ীবৃন্দ, তামাবিল কাস্টমস কর্তৃপক্ষ, স্থলবন্দর ও ইমিগ্রেশন কর্মকর্তা, ব্যাংক প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনা পূর্বে বক্তারা গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করেন দুই ব্যবসায়ী নেতাকে।  তারা বলেন, “নবু মেম্বার ও মনিরুজ্জামান মিন্টু ছিলেন আমাদের অভিভাবকের মতো। তাদের দেখানো পথ, নেতৃত্ব ও আন্তরিকতা ব্যবসায়ী সমাজে এক অপূরণীয় শূন্যতা তৈরি করেছে।” এই দুই নেতা শুধু ব্যবসায়ী সংগঠনের পথপ্রদর্শক ছিলেন না, ছিলেন সকলের কাছে একজন মানবিক ও আস্থার প্রতীক। তাদের মৃত্যুতে গোটা ব্যবসায়ী মহলে নেমে এসেছে গভীর শোক।

আলোচনার শেষে মরহুমদের রুহের মাগফিরাত কামনা করে এক বিশেষ দোয়া মাহফিল পরিচালনা করা হয়।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

বাসাইলে দুই ব্যবসায়ীকে ৭ হাজার টাকা জরিমানা

ইনতিজার শিশুবৃত্তি পরীক্ষা ২০২৫ এর আবেদন ফরম গ্রহণ করছেন লেনিন কিন্ডার গার্টন শিক্ষা পরিবার

সংখ্যালঘুদের উপর নির্যাতন চালিয়ে ভারত বর্বরতার সব সীমা ছাড়িয়ে যাচ্ছে – আলহাজ্ব সদরুজ্জামান খাঁন

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকীতে জামায়তের গোপালপুরে গণমিছিল ও সমাবেশ

মেলান্দহে ৮ মাসের শিশুকে হত্যা মা পুলিশ হেফাজতে

সখিপুরে একই দিনে শিয়ালের কামড়ে ১০ জন আক্রান্ত 

মাভাবিপ্রবিতে আইকিউএসি’র আয়োজনে শিক্ষকদের নিয়ে সেমিনার অনুষ্ঠিত

কুমুদিনী সরকারি কলেজে বাজেট পর্যালোচনা সেমিনার

জুমার দিনের গুরুত্ব ও ফজিলত: মুমিনের সাপ্তাহিক ঈদের দিন

মেয়ের নামে ২৫০ কোটির রাজপ্রাসাদ বানালেন রণবীর-আলিয়া