ঢাকাশুক্রবার , ১৭ জুলাই ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. ইনতিজার শিশুবৃত্তি
  5. খেলাধুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. দেশজুরে
  10. ধর্ম
  11. নারী ও শিশু
  12. প্রযুক্তি
  13. ফিচার
  14. বাণিজ্য
  15. বিনোদন

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৭৫ রানেই অলআউট বাংলাদেশের যুবারা

প্রতিবেদক
intizarbd
জুলাই ৩১, ২০২৫ ২:১৭ অপরাহ্ণ

জিম্বাবুয়ের মাটিতে ত্রিদেশীয় সিরিজে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৭৫ রানেই গুটিয়ে গেছে বাংলাদেশের যুবারা। অর্থাৎ জিততে হলে প্রোটিয়াদের করতে হবে ১৭৬।

হারারেতে টসভাগ্য বাংলাদেশের পক্ষেই ছিল। টস জিতে ব্যাটিং বেছে নেন যুবা অধিনায়ক আজিজুল হাকিম তামিম।

কিন্তু শুরু থেকেই প্রোটিয়া বোলারদের তোপের মুখে পড়ে বাংলাদেশ। ২২ রানের মধ্যে ফিরে যান দুই ওপেনার জাওয়াদ আবরার (৭) আর রিফাত বেগ (৯)।

রিজান হোসেনকে নিয়ে প্রাথমিক বিপর্যয় অনেকটা সামলে উঠেছিলেন অধিনায়ক আজিজুল তামিম। রিজান ফেরেন ৩৮ বলে ১৭ করে। এরপর আবার উইকেট হারানো মিছিল শুরু হয়।

অধিনায়ক তামিমও হাফসেঞ্চুরির পর ইনিংস বড় করতে পারেননি। ৮১ বলে ৫ চার আর ২ ছক্কায় ৫৯ রান করে ফেরেন তিনি। ১১৭ রানে তখন ৫ উইকেট হারায় বাংলাদেশ। ১৩০ রানে হারায় ৮ উইকেট।

তবে একটা প্রান্ত ধরে শেষ পর্যন্ত লড়াই করে গেছেন কালাম সিদ্দিকী। সঙ্গীর অভাবে ৬১ বলে ৩ চার আর ১ ছক্কায় ৪৯ রানে অপরাজিত থেকে যান তিনি। ৪৪.৫ ওভারে ১৭৫ রানে অলআউট হয় বাংলাদেশ।

দক্ষিণ আফ্রিকা যুবদলের জেসন রয়েলস ৩টি আর এনটানডো সনি ও বায়ান্ডা মাজুলা নেন ২টি করে উইকেট।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

বগুড়ায় হোপ প্রকল্পের সংলাপ সভা অনুষ্ঠিত

“কালিহাতী ব্লাড ফাউন্ডেশন”এর উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত

টাঙ্গাইল-১ আসনের জনগণকে শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা লে. কর্নেল (অব.) আসাদুল ইসলাম আজাদ

পবিত্র জুমার দিন: মুসলিম উম্মাহর সাপ্তাহিক ইবাদতের সেরা উপলক্ষ্য

টাঙ্গাইলে বিভিন্ন স্কুল কলেজ ও  শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে গাছের চারা বিতরণ

সুপারহিট এই ৭ সিনেমা ফিরিয়েছিলেন দীপিকা

৬ কোটি টাকার হীরাসহ ভারতীয় নাগরিক আটক

জুলাই অভ্যুত্থানের চেতনায় সকল শ্রেণী-পেশা ও ধর্ম-বর্ণের মানুষের শান্তি সমতা ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় কাজ করছে জামায়াতে ইসলামী

গোয়াইনঘাটে খাদ্য ব্যবস্থাপনা বিষয়ক সংলাপ অনুষ্ঠিত

কালিহাতীতে উৎসবমুখর পরিবেশে ইনতিজার শিশুবৃত্তি পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত