ঢাকাবুধবার , ৬ আগস্ট ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. ই-পেপার
  4. ইউনিকোড কনভাটার
  5. ইতিহাস ও ঐতিহ্য
  6. ইনতিজার শিশুবৃত্তি
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. দেশজুরে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রযুক্তি
  15. ফিচার

মাভাবিপ্রবিতে গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি পালিত

প্রতিবেদক
intizarbd
আগস্ট ৬, ২০২৫ ১২:৩০ অপরাহ্ণ

মাভাবিপ্রবি প্রতিনিধি:

‎মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) ‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির সকল পর্বে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ আনোয়ারুল আজীম আখন্দ উপস্থিত থেকে অনুষ্ঠান উদ্বোধন করেন।

৫ আগস্ট(মঙ্গলবার) ২০২৫ ‎কর্মসূচির সূচনা হয় সকাল ১০টা ৩০ মিনিটে প্রশাসনিক ভবন প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য বিজয় র‍্যালির মাধ্যমে। র‍্যালিটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে একাডেমিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। এতে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা ব্যাপকভাবে অংশগ্রহণ করেন।

‎পরবর্তী কর্মসূচি হিসেবে দুপুর ১টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সেখানে গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় এবং আহতদের জন্য বিশেষ মোনাজাত করা হয়।

‎দিনের তৃতীয় আয়োজন ছিল বিকেল ৫টা ৩০ মিনিটে মুক্তমঞ্চে আয়োজিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সংগীত, কবিতা ও নাট্য পরিবেশনা এবং বিখ্যাত ব্যান্ডদল কুঁরেঘর মাধ্যমে গণআন্দোলনের চেতনা তুলে ধরার আয়োজন করা হয়।

পরবর্তীতে ‎রাত ৮ টা ৩০ মিনিটে দিনব্যাপী কর্মসূচির শেষ পর্ব হিসেবে বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক হলে শিক্ষার্থীদের মধ্যে উন্নতমানের খাবার পরিবেশনের আয়োজন করা হয়।

‎এসব কর্মসূচিতে মাভাবিপ্রবির সকল ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিনটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

জুলাই সনদ কার্যকর এবং গণভোটের ফল অনুযায়ী সংবিধান সংস্কারের দাবিতে ১১ দলীয় ঐক্য জোটের সমাবেশে মাওলানা মামুনুল হক।

দিনভর নানা গুঞ্জন, যে কারণে বিভিন্ন দূতাবাস থেকে সরানো হয়েছে রাষ্ট্রপতির ছবি

রায়গঞ্জে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারের সংবাদ সম্মেলন

ফুলের টব দিয়ে যানজট নিরসনের ব্যবস্থা করেছে মাভাবিপ্রবি ছাত্রদল

অপ্রীতিকর ঘটনা ঘটলে লোকজন ভিডিও ধারণ করে, প্রতিহত করতে আসে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

সূরা কদরের বাংলা অর্থ ও উচ্চারণ 

কল শিডিউল করবেন যেভাবে

ফোন হ্যাক হলে বুঝবেন যেভাবে

কালিহাতীতে শারদীয় দুর্গাপূজা-২০২৫ উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

৩৬ বছরের শিক্ষকতা শেষে সহকর্মী-শিক্ষার্থীদের ভালোবাসায় আপ্লুত স্বপন কুমার