ঢাকামঙ্গলবার , ১৬ সেপ্টেম্বর ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. ই-পেপার
  4. ইউনিকোড কনভাটার
  5. ইতিহাস ও ঐতিহ্য
  6. ইনতিজার শিশুবৃত্তি
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. দেশজুরে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রযুক্তি
  15. ফিচার

শিবগঞ্জে প্রবাসীর স্ত্রী সন্তান খুন

প্রতিবেদক
intizarbd
সেপ্টেম্বর ১৬, ২০২৫ ৮:৫৩ অপরাহ্ণ

রবিউল ইসলাম রবি ,শিবগঞ্জ প্রতিনিধিঃ

বগুড়ার শিবগঞ্জের পল্লীতে প্রবাসীর স্ত্রী সন্তানকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত সোমবার গভীর রাতে তাদের হত্যা করে দূর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে উপজেলার শিবগঞ্জ সদর ইউনিয়নের সাদুল্যাপুর বটতলা গ্রামে। খুন হওয়া রানী খাতুন (৪২) ঐ গ্রামের কুয়েত প্রবাসী ঈদ্রীস প্রামানিকের স্ত্রী ও ছেলে একাদশ শ্রেণীর শিক্ষার্থী ইমরান(১৮)।  এঘটনায় একই গ্রামের মৃতঃ খোকার ছেলে হাসান (১৭) নিখোঁজ হয়ে যায়। পরে মঙ্গলবার দুপুরে স্বইচ্ছায় বাড়িতে ফিরে আসে হাসান। সে নিহত ইমরানের সাথে একই বাড়ীতে বসবাস করতো। মরদেহ দুটির মধ্যে রানীর মরদেহ বারান্দায় এবং ইমরানের মরদেহ শয়নকক্ষে পড়ে ছিল। মঙ্গলবার সকালে ঐ বাড়িতে মা ও ছেলের রক্তাক্ত মরদেহ এলাকাবাসী টের পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ এসে নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ মর্গে প্রেরন করে। নিহত রানী খাতুনের চাচাতো ভাই আশরাফুল ইসলাম জানান, সকাল বেলা মোবাইল ফোনে জানতে পেরে এসে দেখি তাদের দুই জনকে খুন করা হয়েছে। বাড়ী থেকে মোটরসাইকেল দুর্বৃত্তরা চুরি করে নিয়ে যায়। শিবগঞ্জ সোনাতলা সার্কেলের সহকারি পুলিশ সুপার রবিউল ইসলাম জানান, নিহতদের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। হত্যাকাণ্ডের কারণ ও দায়ীদের শনাক্ত করতে সব দিক বিবেচনা করে তদন্ত শুরু করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য ইমরানকে থানায় নেওয়া হয়েছে। দ্রুত সময়ের মধ্যে দোষীদের আইনের আওতায় আনা হবে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

জুলাই জাতীয় সনদ-২০২৫ এর আইনি ভিত্তি প্রদান করে অবিলম্বে কার্যকর করতে হবে – খেলাফত মজলিস

জামায়াতের পক্ষ থেকে বাইশকাইলের বিভিন্ন রাস্তা সংস্কার

বাবাকে ৩৭ দিন পর কবর থেকে লাশ উত্তোলন

কালিহাতীতে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন- ২০২৫এর শুভ উদ্বোধন

রাজশাহী দুর্গাপুরে মানসিক ভারসাম্যহীন যুবকের আত্মহত্যা

বিশ্বে সবচেয়ে বেশি অগ্রগতি বাংলাদেশের

ভোট গণনায় কারচুপি হতে পারে, শঙ্কা আবু বাকেরের

মাইলস্টোনে আহতদের চিকিৎসা দিতে আসা ব্রিটিশ চিকিৎসকদের ধন্যবাদ প্রধান উপদেষ্টার

টাঙ্গাইলে জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন

বাসাইলে জাতীয় ও আন্তর্জাতিক  যুব দিবস পালিত