ঢাকাশুক্রবার , ১৬ অক্টোবর ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. ইনতিজার শিশুবৃত্তি
  5. খেলাধুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. দেশজুরে
  10. ধর্ম
  11. নারী ও শিশু
  12. প্রযুক্তি
  13. ফিচার
  14. বাণিজ্য
  15. বিনোদন

টাঙ্গাইলে সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা

প্রতিবেদক
intizarbd
সেপ্টেম্বর ১৫, ২০২৫ ৯:৩৯ অপরাহ্ণ

সাইফুল ইসলাম সবুজ, টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইল সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।  সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে শহরের শিল্পকলা একাডেমিতে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট শামীম আল মামুন এর সভাপতিত্বে ও সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক জুয়েল এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি ফরহাদ উদ্দিন। অনুষ্ঠানের উদ্বোধন করেন, টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক তারিকুল ইসলাম ঝলক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবকদল টাঙ্গাইল জেলা শাখার সদস্য সচিব সালেহ মোহাম্মদ সাফি ইথেন,  সিনিয়র যুগ্ন আহবায়ক মোফাজ্জল হোসেন জুয়েল প্রমুখ। এছাড়া জেলা ছাত্রদলের সদস্য সচিব এম এ বাতেন, সদর উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ন আহ্বায়ক আলাউদ্দিন, মোঃ মোস্তফা কামাল, স্বেচ্ছাসেবকদল নেতা ও সাবেক ছাত্রনেতা তানভীর হাসান খান রুবেলসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, আগামী ফেব্রুয়ারী মাসে মাঝা মাঝিতে জাতীয় সংসদ নির্বাচন। আমরা যদি ঐক্যবদ্ধ না হই, জাতীয় সংসদ নির্বাচনে আমর দল বিএনপি যদি জয় লাভ  করতে না পারে তাহলে ৫ ই আগস্ট এর আগে আমাদের যে অবস্থা হয়েছিলো ঠিক সেইরকম অবস্থা হবে। তাই আমাদের সবাইকে এক এবং ঐক্যবদ্ধ থাকতে হবে। আরো বলেন বিগত দিনে আন্দোলন সংগ্রামে যারা অগ্রণী ভূমিকা পালন করেছে, জেল জুলুম, নির্যাতন সহ্য করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল তাদের পক্ষে অগ্রণী ভূমিকা পালন করবে। 

সর্বশেষ - ধর্ম

আপনার জন্য নির্বাচিত

মাভাবিপ্রবিতে আইকিউএসি’র আয়োজনে শিক্ষকদের নিয়ে সেমিনার অনুষ্ঠিত

ইনতিজার শিশুবৃত্তি পরীক্ষা ২০২৫ এর আবেদন ফরম গ্রহণ করছেন লেনিন কিন্ডার গার্টন শিক্ষা পরিবার

ডিএসইতে হাজার কোটি টাকা ছাড়ালো লেনদেন

উইন্ডোজ ১০ ব্যবহারকারীদের জন্য জরুরি সতর্কতা জারি মাইক্রোসফটের

টাঙ্গাইলে সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা

‘ইনতিজার শিশু বৃত্তি পরীক্ষা–২০২৬’-এর আবেদন ফরম ও সিলেবাস প্রকাশিত

রাজশাহীতে ঋণের বোঝা বইতে না পেরে কৃষকের আত্মহত্যা।

কটিয়াদীতে দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ শীর্ষ মাদক কারবারি শামীম ও সহযোগী গ্রেপ্তার

টাঙ্গাইল-১ আসনের জনগণকে শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা লে. কর্নেল (অব.) আসাদুল ইসলাম আজাদ

সুপারহিট এই ৭ সিনেমা ফিরিয়েছিলেন দীপিকা