ঢাকাবৃহস্পতিবার , ১৭ সেপ্টেম্বর ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. ইনতিজার শিশুবৃত্তি
  5. খেলাধুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. দেশজুরে
  10. ধর্ম
  11. নারী ও শিশু
  12. প্রযুক্তি
  13. ফিচার
  14. বাণিজ্য
  15. বিনোদন

গোপালপুরে ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজারের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ

প্রতিবেদক
intizarbd
সেপ্টেম্বর ১৬, ২০২৬ ১১:১১ অপরাহ্ণ

গোপালপুর প্রতিনিধি:
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মিজানুর রহমানের বিরুদ্ধে প্রকাশিত সংবাদকে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন তিনি।
মিজানুর রহমান জানান, গত ৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখে দৈনিক যুগধারা পত্রিকার প্রথম পৃষ্ঠায় তাকে জড়িয়ে একটি সংবাদ প্রকাশ করা হয়। তার দাবি, একটি কুচক্রী মহল তার দাপ্তরিক কার্যক্রম বাধাগ্রস্ত ও সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে অসত্য তথ্যের ভিত্তিতে ওই সংবাদ প্রকাশে ভূমিকা রেখেছে।
তিনি বলেন, ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন কেন্দ্র পরিদর্শন ও দাপ্তরিক কার্যক্রম পরিচালনার সময় কয়েকটি কেন্দ্রে নানা ধরনের অনিয়মের তথ্য তার নজরে আসে। তার দাবি, শিক্ষক হারুন রশিদ, আজিজুল হক ও বেলালের সনদ নিয়ে প্রশ্ন রয়েছে এবং বিষয়গুলো যাচাই-বাছাই করা হচ্ছে। এছাড়া শিক্ষক চানমিয়ার বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জাল করার অভিযোগে পূর্বে শোকজ করা হয়েছিল বলেও তিনি দাবি করেন।
মিজানুর রহমান আরও দাবি করেন, শিক্ষক আব্দুল করিম, জমিলা ও শিক্ষিকা সেলিনার জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য নিয়ে অসঙ্গতির বিষয়ও তার নজরে এসেছে। এসব অভিযোগের বিষয়ে তিনি তদন্ত ও যাচাই কার্যক্রম শুরু করলে সংশ্লিষ্টদের একটি অংশ তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের চাপ সৃষ্টি এবং মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের মাধ্যমে তার মান-সম্মান ক্ষুণ্ন করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন।
তিনি আরও বলেন, ইসলামিক ফাউন্ডেশনের আরও কয়েকটি কেন্দ্রে অনিয়মের অভিযোগ রয়েছে। সেসব বিষয়েও দাপ্তরিকভাবে ব্যবস্থা নিতে গেলে বিভিন্ন ধরনের হুমকি ও চাপের মুখে পড়তে হচ্ছে। তবে কোনো ধরনের চাপের কাছে নতি স্বীকার না করে নিয়ম অনুযায়ী দায়িত্ব পালন করতে তিনি বদ্ধপরিকর।
মিজানুর রহমান বলেন, প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ সহযোগিতা করলে তিনি গোপালপুরের ইসলামিক ফাউন্ডেশনের কার্যক্রমকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করে একটি মডেল হিসেবে গড়ে তুলতে চান।
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে তিনি প্রশাসন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও রাজনৈতিক নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন এবং সঠিক তথ্য যাচাই করে দাপ্তরিক কার্যক্রম পরিচালনার সুযোগ দেওয়ার আহ্বান জানান।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

টাঙ্গাইলে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল ক্যাম্পেইনের উদ্বোধন

রাজশাহীতে এক’ই পরিবারের ৪ জনের আত্মহত্যা, পাশেই লিখা চিরকুট 

টাঙ্গাইলে  চাঁদা চেয়ে ব্যবসায়ীকে চিঠি, বিএনপির তিন নেতাসহ গ্রেপ্তার ৫

চান্দাইকোনা ট্রাফিক পুলিশের খামখেয়ালি সিগন্যালে বারবার দূর্ঘটনার – কর্তৃপক্ষের  হস্তক্ষেপ কামনা

পিসির জন্য অ্যান্ড্রয়েড আনছে গুগল

বাংলাদেশ মানবাধিকার কমিশন কালিহাতী শাখার নতুন কমিটির পরিচিতি ও আইডি কার্ড বিতরণ

এআই ব্রাউজার হ্যাকারদের জন্য হতে পারে সেরা অস্ত্র 

দিনভর নানা গুঞ্জন, যে কারণে বিভিন্ন দূতাবাস থেকে সরানো হয়েছে রাষ্ট্রপতির ছবি

যুবরাজ শাহ জাহানের ঢাকা অভিযান

যেসব এলাকায় শুক্রবার ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না