ঢাকাশুক্রবার , ৯ জানুয়ারি ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. ই-পেপার
  4. ইউনিকোড কনভাটার
  5. ইতিহাস ও ঐতিহ্য
  6. ইনতিজার শিশুবৃত্তি
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. দেশজুরে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রযুক্তি
  15. ফিচার

পাইপলাইনের লিকেজ না সারায় গ্যাসের তীব্র সংকট, ভোগান্তিতে নগরবাসী

প্রতিবেদক
intizarbd
জানুয়ারি ৯, ২০২৬ ৪:৪২ অপরাহ্ণ

নোঙরের আঘাতে তুরাগ নদীর নিচে স্থাপিত গ্যাস পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ার পর মেরামতকালে পাইপে পানি ঢুকে পড়ায় রাজধানীতে গ্যাসের সংকট আরও তীব্র আকার ধারণ করেছে। শীতকালীন গ্যাস সংকটের মধ্যেই নতুন এ সমস্যায় চরম ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, মালবাহী ট্রলারের নোঙরের আঘাতে আমিনবাজার এলাকায় তুরাগ নদীর তলদেশে অবস্থিত বিতরণ গ্যাস পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়। বুধবার থেকে গ্যাসের চাপ কমিয়ে মেরামতকাজ শুরু করা হয়।

শুক্রবার (৯ জানুয়ারি) তিতাস গ্যাস এক বিজ্ঞপ্তিতে জানায়, সমস্যার সমাধানে প্রচেষ্টা অব্যাহত রয়েছে। সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

পাইপলাইন লিকেজের প্রভাব সবচেয়ে বেশি পড়েছে গাবতলী থেকে আসাদগেট, মোহাম্মদপুর, বসিলা, লালমাটিয়া, ধানমন্ডি ও আশপাশের এলাকাগুলোতে। বুধবার থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ কমে যায়। ছুটির দিনে পরিস্থিতি আরও খারাপ হওয়ায় দুর্ভোগ বেড়েছে।

মোহাম্মদপুরের বাসিন্দা মো. আবির বলেন, রাতে সামান্য গ্যাস থাকলেও আজ সারাদিন চুলায় গ্যাস নেই। বাধ্য হয়ে বাইরে থেকে খাবার কিনে আনতে হয়েছে।

ধানমন্ডির বাসিন্দা মুরাদ হোসেন বলেন, চুলায় গ্যাস নেই বললেই চলে। উপায় না পেয়ে ইলেকট্রিক চুলায় রান্না করেছি।

সর্বশেষ - নারী ও শিশু

আপনার জন্য নির্বাচিত

বাঘায় অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে রাখা ২০০ ঘুঘু পাখি অবমুক্ত, দুই ব্যবসায়ীকে জরিমানা

মিয়া খলিফার সঙ্গে তুলনা! মাহি বললেন, ‘আমি যা করি, তাতেই দোষ’

টাঙ্গাইলে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জীবন্ত স্ত্রীকে মাটিচাপা দেওয়ার চেষ্টা, ভিডিও ভাইরাল

টাঙ্গাইলে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

টাঙ্গাইলে জুলাই যোদ্ধাদের নিয়ে মতবিনিময় সভা করেছেন সুলতান সালাউদ্দিন টুকু

গার্লফ্রেন্ড ব্যাপারটাই ভালো লাগে না, বিয়ে করব : সাদিয়া আয়মান

জামালপুরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

মাভাবিপ্রবি ছাত্রদলের কাউন্সিল অনুষ্ঠিত

ডেলটা মেডিকেল কলেজে ভাষা কর্মশালা ও মুক্ত পাঠাগার উদ্বোধন