ঢাকামঙ্গলবার , ১৯ আগস্ট ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. ই-পেপার
  4. ইউনিকোড কনভাটার
  5. ইতিহাস ও ঐতিহ্য
  6. ইনতিজার শিশুবৃত্তি
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. দেশজুরে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রযুক্তি
  15. ফিচার

ফুলের টব দিয়ে যানজট নিরসনের ব্যবস্থা করেছে মাভাবিপ্রবি ছাত্রদল

প্রতিবেদক
ইন. ডেস্ক
আগস্ট ১৯, ২০২৫ ১১:২৯ অপরাহ্ণ

টাংগাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) ক্যাম্পাসের ২য় ফটকের সামনে থেকে যানজট নিরসনে অভিনব উদ্যোগ নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, মাভাবিপ্রবি শাখা। ক্যাম্পাসের ২য় ফটকে ফুলের টব বসিয়ে বিভাজনের ব্যবস্থা করেছে সংগঠনটি।ক্যাম্পাসের প্রবেশপথে যানবাহনের চলাচল ও শৃঙ্খলা বজায় রাখতে এ উদ্যোগ নেওয়া হয় বলে জানিয়েছেন ছাত্রদল মাভাবিপ্রবি শাখার নেতৃবৃন্দ।মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর নাইম বলেন, ফুলের টব বসানোর ফলে যেমন যানজট নিরসন হবে, তেমনি ক্যাম্পাসে প্রবেশের পরিবেশ হবে আরও সুন্দর ও নান্দনিক।এ প্রসঙ্গে ছাত্রদল মাভাবিপ্রবি শাখার সাধারণ সম্পাদক সাজিদ ইসলাম দিপু বলেন, শিক্ষার্থীদের চলাচলে যাতে ভোগান্তি না হয় এবং ক্যাম্পাসে শৃঙ্খলা বজায় থাকে, সেজন্য আমরা স্বেচ্ছাসেবী উদ্যোগে এই ব্যবস্থা গ্রহণ করেছি।শিক্ষার্থীরাও এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, যানজট নিরসনে এটি কার্যকর ভূমিকা রাখবে এবং একইসঙ্গে সবুজ পরিবেশও তৈরি করবে।ক্যাম্পাসে শিক্ষার্থীদের উদ্যোগে এ ধরনের কার্যক্রম অন্য সংগঠনগুলোর জন্যও অনুপ্রেরণা হয়ে উঠবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন অনেকে।

সর্বশেষ - নারী ও শিশু

আপনার জন্য নির্বাচিত

গাজা যুদ্ধ শুরু হওয়ার পর আত্মহত্যা করেছেন অর্ধশত ইসরায়েলি সেনা

হিজাবীদের ক্লাস থেকে বের করে দেওয়ায় হেফাজতের প্রতিবাদ

মাভাবিপ্রবিতে বাংলাদেশ-চীন অর্থনৈতিক অংশীদারীত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

বাঘায় অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে রাখা ২০০ ঘুঘু পাখি অবমুক্ত, দুই ব্যবসায়ীকে জরিমানা

শাস্তির মুখে বিটিআরসির কর্মকর্তারা

বাবাকে ৩৭ দিন পর কবর থেকে লাশ উত্তোলন

সন্ধানপুরে হতদরিদ্রের মাঝে খাদ্য বান্ধব কর্মসূচির চাল বিতরণ

‘জুলাই শহিদদের রক্তের সাথে বেঈমানী করে এদেশে কেউ রাজনীতি করতে পারবেনা’ – আব্দুস সালাম পিন্টু

সূরা ফাতিহার বাংলা উচ্চারণ ও অর্থ

পাসওয়ার্ডের নিরাপত্তায় কার্যকরী অভ্যাস গড়ে তোলা জরুরি