ঢাকারবিবার , ১২ অক্টোবর ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. ই-পেপার
  4. ইউনিকোড কনভাটার
  5. ইতিহাস ও ঐতিহ্য
  6. ইনতিজার শিশুবৃত্তি
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. দেশজুরে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রযুক্তি
  15. ফিচার

বিয়ের গেটে পাত্রীর মরদেহ

প্রতিবেদক
intizarbd
অক্টোবর ১২, ২০২৫ ৮:০০ অপরাহ্ণ

রবিউল ইসলাম রবি, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ

বাড়িতে চলছিলো গায়ে হলুদের আলোকসজ্জা ও বিয়ের আয়োজন। এরই মধ্যেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় কনের। মহূর্তেই বিবাহের আনন্দ পরিনত হয় বিষাদে। এই হৃদয় বিদারক ঘটনা ঘটেছে বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের বলরামপুর গ্রামে। 

কনে মৌমিতা খাতুন (১৯) উপজেলার বলরামপুর গ্রামের শিক্ষক গাজিউল হকের একমাত্র মেয়ে। মৌমিতার পিতা গাজিউল হক জানায়, গত শনিবার রাত ৯টার দিকে বগুড়া শহর থেকে বিয়ের কেনাকাটা শেষে বাড়ি ফেরার পথেই হৃদরোগে আক্রান্ত হয় মৌমিতা খাতুন। তাকে তাৎক্ষণিকভাবে টিএমএসএস হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত: ঘোষণা করে। রাতেই তার মরদেহ নিজের বিয়ের গেট দিয়ে বাড়িতে আনলে পরিবার পরিজন, আত্মীয়স্বজন ও প্রতিবেশিরা বাকরুদ্ধ হয়ে পড়ে। রোববার (১২ অক্টোবর) গায়ে হলুদ ও সোমবার (১৩ অক্টোবর) তার বিবাহ সম্পূর্ণ হওয়ার কথা ছিল। মৌমিতার মৃত্যুর খবরে বিয়ে বাড়ির আলোকসজ্জায় নিমিষেই অন্ধকার নেমে আসে। তাকে রোববার দুপুর ১২টার দিকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। মৌমিতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে কিচক ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আলাউদ্দিন। 

সর্বশেষ - নারী ও শিশু

আপনার জন্য নির্বাচিত

চা শ্রমিকদের ইনক্রিমেন্ট ৮.৯২ টাকা, প্রতিবাদে বিক্ষোভ

পতিত সরবকার বাংলাদেশের সকল সেক্টর ধ্বংস করে ফেলেছে: তারেক রহমান

চার টেরাবাইট ব্যান্ডউইথ সরবরাহে মাইলফলক ছুঁয়েছে বিএসসি পিএলসি 

অবিলম্বে নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত ও জুলাই জাতীয় সনদ ঘোষণার উপর গণভোট দিতে হবে – খেলাফত মজলিস

গাছ না বাঁচলে আমরা বাঁচবো না : ঢাকা বিভাগীয় কমিশনার

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকীতে জামায়তের গোপালপুরে গণমিছিল ও সমাবেশ

আন্তর্জাতিক গণতন্ত্র দিবসে মাসব্যাপী ক্যাম্পেইন

মাভাবিপ্রবিতে বাংলাদেশ-চীন অর্থনৈতিক অংশীদারীত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

ইনতিজার শিশুবৃত্তি পরীক্ষা ২০২৫

মাভাবিপ্রবিতে ৪ জন আজীবন, বিভিন্ন মেয়াদে মোট ১৯ ছাত্রলীগ কর্মী বহিষ্কার