ঢাকাশুক্রবার , ১৭ জুলাই ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. ইনতিজার শিশুবৃত্তি
  5. খেলাধুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. দেশজুরে
  10. ধর্ম
  11. নারী ও শিশু
  12. প্রযুক্তি
  13. ফিচার
  14. বাণিজ্য
  15. বিনোদন

মরহুম সাংবাদিক এনামুল হক দীনার আত্মার মাগফেরাত কামনায় দোয়া

প্রতিবেদক
intizarbd
সেপ্টেম্বর ২০, ২০২৫ ৮:৩০ অপরাহ্ণ

টাঙ্গাইল প্রেসক্লাবের সাবেক সদস্য ও সাপ্তাহিক লোকধারা পত্রিকার সম্পাদক মরহুম এনামুল হক দীনার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবে বাংলাদেশ আঞ্চলিক সংবাদপত্র পরিষদ টাঙ্গাইল জেলা শাখার  উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ  আঞ্চলিক সংবাদপত্র পরিষদের মহাসচিব ও মজলুমের কণ্ঠ পত্রিকার সম্পাদক জাফর আহমেদ, বাংলাদেশ আঞ্চলিক সংবাদপত্র পরিষদ টাঙ্গাইল জেলা শাখার সভাপতি ও সাপ্তাহিক প্রযুক্তি পত্রিকার সম্পাদক কাজী জাকেরুল মওলা, সহ সভাপতি ও আজকের টেলিগ্রাম পত্রিকার সম্পাদক শাহাবুদ্দিন মানিক, বাংলাদেশ আঞ্চলিক সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক ও দৈনিক যুগধারা’র সম্পাদক সরকার হাবিব, কোষাধ্যক্ষ ও দৈনিক টাঙ্গাইল প্রতিদিন পত্রিকার সম্পাদক মো. মোস্তাক হোসেন, সদস্য ও আজকের দেশবাসী পত্রিকার সম্পাদক অরন্য ইমতিয়াজ, দৈনিক ইনতিজার পত্রিকার সম্পাদক এবিএম আব্দুল হাই মিঞা, সময় তরঙ্গ এর সম্পাদক কাজী হেমায়েত হোসেন হিমু,সদস্য ও সাপ্তাহিক সমাজচিত্রের সম্পাদক মো: মামুনুর রহমান মামুন, সদস্য ও প্রগতির আলো পত্রিকার সম্পাদক আনোয়ার সাদাৎ ইমরান সদস্য ও সাপ্তাহিক কালেরস্বর এর সম্পাদক কবি শামছুজ্জামান উপস্থিত ছিলেন। মাসিক মিটিং , নতুন সদস্য নেওয়া, নৌকা ভ্রমন নিয়ে সিদ্ধান্ত গ্রহন করা হয়। দোয়া মাহফিলে বক্তারা মরহুম এনামুল হক দীনার সাংবাদিকতা জীবনের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, তিনি ছিলেন একজন নীতি-নিষ্ঠ, নির্ভীক ও নিষ্ঠাবান সাংবাদিক। তার মৃত্যুতে টাঙ্গাইলের সাংবাদিক সমাজ অপূরণীয় ক্ষতির সম্মুখীন হয়েছে। উল্লেখ্য, গত ২১ জুন শনিবার বিকেলে কক্সবাজারে অবস্থানকালে হৃদরোগে আক্রান্ত হয়ে এনামুল হক দীনা ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি… রাজিউন)। পরদিন রবিবার তার মরদেহ টাঙ্গাইলে আনা হলে জন্মস্থান কালিহাতী উপজেলার বল্লা গ্রামে নামাজে জানাজা শেষে দাফন করা হয়।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

উইন্ডোজ ১০ ব্যবহারকারীদের জন্য জরুরি সতর্কতা জারি মাইক্রোসফটের

গাজা যুদ্ধ শুরু হওয়ার পর আত্মহত্যা করেছেন অর্ধশত ইসরায়েলি সেনা

মেলান্দহে মৎস্য সম্পদ রাক্ষায় মতবিনিময়

মাভাবিপ্রবিতে নবীনবরণ ৩রা সেপ্টেম্বর

ওমরাহ করলে কি হজ ফরজ হয়ে যায়?

রাষ্ট্র মেরামতে প্রয়োজন জুলাই শক্তির আরো সুদৃঢ় ঐক্য

বিএনপির ৩১ দফা বাস্তবায়নে আগামীর বাংলাদেশ হবে সকলের: কর্নেল আজাদ

ইলেকট্রিক বাইক ডিএক্স নিউ এনার্জি’র নতুন শো-রুম উদ্বোধন

উল্লাপাড়ায় বর্ষার পানিতে নৌকাই ভরসা, ঘাটগুলোতে নেই যাত্রী ছাউনি ও আলোর ব্যবস্থা

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে উত্তরবঙ্গের মহাসড়ক অবরোধ