ঢাকারবিবার , ৩ আগস্ট ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. ই-পেপার
  4. ইউনিকোড কনভাটার
  5. ইতিহাস ও ঐতিহ্য
  6. ইনতিজার শিশুবৃত্তি
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. দেশজুরে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রযুক্তি
  15. ফিচার

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ

প্রতিবেদক
intizarbd
আগস্ট ৩, ২০২৫ ২:৩১ অপরাহ্ণ

সাইফুল ইসলাম সবুজ, টাঙ্গাইল:

 টাঙ্গাইলের সখীপুরে কাকলি (৩৫) নামে এক নারীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।

রোববার (৩ আগস্ট) সকালে উপজেলার জেলখানা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কাকলি উপজেলার ইছাদিঘী গ্রামের আতিয়াপাড়া বাসিন্দা। ঘটনার পর অভিযুক্ত মেহেদী হাসান পালিয়ে গেছেন।

নিহত কাকলি উপজেলার মুচারিয়া পাথার এলাকার মৃত আবদুস ছবুর মিয়ার মেয়ে। তিনি স্বামী-স্ত্রী ও দুই সন্তানসহ জেলখানা মোড়ে একটি বাসা ভাড়া নিয়ে বসবাস করছিলেন।

স্থানীয়রা জানান, মেহেদী হাসান ও কাকলির মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। রোববার সকালে কথা কাটাকাটির একপর্যায়ে মেহেদী ঘরের মাংস কাটার ছুরি দিয়ে কাকলির শরীরে উপর্যুপরি আঘাত করেন। এতে ঘটনাস্থলেই কাকলির মৃত্যু হয়। ঘটনার পর মেহেদী বাসা থেকে পালিয়ে যান। খবর পেয়ে সখীপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

এ বিষয়ে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূইয়া বলেন, পারিবারিক কলহের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ - নারী ও শিশু

আপনার জন্য নির্বাচিত

এক বছরে গণ-অভ্যুত্থানের প্রত্যাশা কতটা পূরণ হলো

শিশু শিক্ষার্থীকে যৌননি গ্রহের অভিযোগে মাদ্রাসার দুই শিক্ষক গ্রেপ্তার

মাকসু প্রতিষ্ঠার দাবিতে অনশন, ২৪ ঘণ্টা পেরোলেও নেই সমাধান

টাঙ্গাইলে কারিগরি ছাত্র আন্দোলনের ৬ দফা দাবি বাস্তবায়নে বিক্ষোভ 

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ

কালিহাতীতে রেজিস্ট্রি প্রতারণার বিরুদ্ধে অনশন, দুর্নীতির তদন্ত দাবি

টাঙ্গাইলে শারদীয় দুর্গোৎসব: প্রতিমা শিল্পীদের শেষ মুহূর্তের রং, মণ্ডপে রঙিন আয়োজন

খাগড়াছড়িতে সংঘর্ষ-গুলিতে ৩ জন নিহত,

ফোন হ্যাক হলে বুঝবেন যেভাবে

মেয়ের নামে ২৫০ কোটির রাজপ্রাসাদ বানালেন রণবীর-আলিয়া