ঢাকারবিবার , ১৬ নভেম্বর ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. ই-পেপার
  4. ইউনিকোড কনভাটার
  5. ইতিহাস ও ঐতিহ্য
  6. ইনতিজার শিশুবৃত্তি
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. দেশজুরে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রযুক্তি
  15. ফিচার

১৭ নভেম্বর অবশ্যই হাসিনার রায় ঘোষণা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রতিবেদক
intizarbd
নভেম্বর ১৬, ২০২৫ ১১:০০ পূর্বাহ্ণ

স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল ( অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, শেখ হাসিনাসহ মানবতাবিরোধী অপরাধে অভিযুক্তদের মামলার রায় ১৭ নভেম্বর অবশ্যই ঘোষণা হবে, আদালত সে বিষয়ে সকলকে জানিয়ে দিয়েছে। কোথাও যাতে কোনো বিশৃঙ্খলা ও অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে।

শনিবার (১৫ নভেম্বর) দুপুরে সরকারি সফরে পটুয়াখালী সার্কিট হাউজে উপস্থিত হয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারির শুরুর দিকে রোজার আগে অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন অবশ্যই এর তারিখ ঘোষণা করবে। এ উপলক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসন প্রস্তুত রয়েছে। জনগণ ও রাজনৈতিক দল নির্বাচনমুখী। তারা প্রার্থী ঘোষণা করেছে। নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদ নির্বাচনের তফসীল ঘোষণার পর লটারির মাধ্যমে প্রশাসনের রদবদল করা হবে।

তিনি বলেন, নির্বাচনের আগে ৫ দিন, নির্বাচনের দিন এবং পরে ৩ দিন বিশেষ অভিযান পরিচালনা করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নির্বাচন উপলক্ষ্যে ১ লাখ সেনাবাহিনী সদস্য, ১ লাখ ৫০ হাজার পুলিশ, ৩৫ হাজর বিজিবি, ৫ হাজার নৌবাহিনী, ৪ হাজার কোস্ট গার্ড , ৮ হাজার র ্যাব এবং সাড়ে ৫ লাখ আনসার সদস্য দায়িত্ব পালন করবেন।

এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা পটুয়াখালী কোস্টগার্ড বেইজ অগ্রযাত্রা এবং পটুয়াখালী জেলা পুলিশ লাইনস পরিদর্শন করেন। পরে তিনি কুয়াকাটার উদ্দেশ্যে রওনা দেন।

সর্বশেষ - নারী ও শিশু

আপনার জন্য নির্বাচিত

কুমুদিনী সরকারি কলেজে বাজেট পর্যালোচনা সেমিনার

বাংলাদেশ মানবাধিকার কমিশন কালিহাতী শাখার নতুন কমিটির পরিচিতি ও আইডি কার্ড বিতরণ

মাভাবিপ্রবিতে নবীনবরণ ৩রা সেপ্টেম্বর

মাভাবিপ্রবি’র ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

টাঙ্গাইল-১ আসনের জনগণকে শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা লে. কর্নেল (অব.) আসাদুল ইসলাম আজাদ

রাজশাহী দুর্গাপুরে মানসিক ভারসাম্যহীন যুবকের আত্মহত্যা

২৪ দফা ইশতেহার ঘোষণা করলো এনসিপি

ফের ভূমিকম্প, উৎপত্তিস্থল নরসিংদী

৩৬ বছরের শিক্ষকতা শেষে সহকর্মী-শিক্ষার্থীদের ভালোবাসায় আপ্লুত স্বপন কুমার

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৭৫ রানেই অলআউট বাংলাদেশের যুবারা