এম মুহাম্মদ নাজমুল হক:
অদ্য ১৬ জুলাই ২০২৬ খ্রি., জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জ পৌরসভার অন্তর্গত লিচুতলায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান জুলাই আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন মুন্সীগঞ্জ জেলার বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তাগন।
এ সময় পুলিশ সুপার মহোদয়ের সঙ্গে মুন্সীগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। তাঁরা শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁদের স্মৃতির প্রতি সম্মান প্রদর্শন করেন এবং দেশের শান্তি, শৃঙ্খলা ও গণমানুষের নিরাপত্তা রক্ষায় সর্বোচ্চ নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের প্রত্যয় পুনর্ব্যক্ত করেন।
পরবর্তীতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সম্মানিত জেলা প্রশাসক জনাব সৈয়দা নুরমহল আশরাফী মহোদয়ের সভাপতিত্বে জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভায় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য, জনাব মোঃ কামরুজ্জামান, সম্মানিত পুলিশ সুপার, মুন্সীগঞ্জ, জনাব মোঃ মেনহাজুল আলম পিপিএম ও প্রশাসক, জেলা পরিষদ, জনাব এ কে এম ইরাদত হোসেন।
সভায় বক্তারা বলেন, শহীদদের আত্মত্যাগ দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাদের আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয় এবং আলোচনা সভার শেষ পর্যায়ে জুলাই আন্দোলনে নিহত শহীদ পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।
এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান, জুলাই শহীদ পরিবার, রাজনৈতিকবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।


















