ঢাকাশুক্রবার , ২ অক্টোবর ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. ইনতিজার শিশুবৃত্তি
  5. খেলাধুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. দেশজুরে
  10. ধর্ম
  11. নারী ও শিশু
  12. প্রযুক্তি
  13. ফিচার
  14. বাণিজ্য
  15. বিনোদন

শাহপরীতে কোস্ট গার্ডের অভিযানে ৩০ হাজার ইয়াবা জব্দ

প্রতিবেদক
intizarbd
অক্টোবর ১, ২০২৬ ৪:৫৮ অপরাহ্ণ

এম মুহাম্মদ নাজমুল হক:

কক্সবাজারের টেকনাফের শাহপরী দ্বীপের জালিয়াপাড়া সংলগ্ন নাফ নদীতে অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ৩০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
বৃহস্পতিবার (১ অক্টোবর ২০২৬) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি জানান, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শাহপরী কোস্ট গার্ড আউটপোস্টের একটি দল শাহপরী দ্বীপের জালিয়াপাড়া সংলগ্ন নাফ নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে ওই এলাকায় একটি সন্দেহজনক ইঞ্জিনচালিত কাঠের বোটের গতিবিধি লক্ষ্য করে কোস্ট গার্ড সদস্যরা সেটিকে থামার সংকেত দেন।
কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে বোটে থাকা মাদক পাচারকারীরা দ্রুত পালিয়ে যায়। পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে পানিতে ভাসমান একটি ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগটি তল্লাশি করে ৩০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৫০ লাখ টাকা।
জব্দ করা ইয়াবার বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা।
তিনি আরও বলেন, ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ডের অভিযান ও তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

টাঙ্গাইলে নকল প্রসাধনী রাখার দায়ে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

বিশ্বে সবচেয়ে বেশি অগ্রগতি বাংলাদেশের

অপ্রীতিকর ঘটনা ঘটলে লোকজন ভিডিও ধারণ করে, প্রতিহত করতে আসে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

জুলাই অভ্যুত্থানের চেতনায় সকল শ্রেণী-পেশা ও ধর্ম-বর্ণের মানুষের শান্তি সমতা ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় কাজ করছে জামায়াতে ইসলামী

ডেলটা মেডিকেল কলেজে ভাষা কর্মশালা ও মুক্ত পাঠাগার উদ্বোধন

সমুদ্র জয়ের পর, মেরিন অফিসার রাজিব এখন ভাবছেন দেশের মানুষের কথা

ত্বকের ক্যানসারের লক্ষণ কী, কারণ ও প্রতিরোধের উপায়

খুলনা বিভাগের ৩২ আসনে খেলাফত মজলিসের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থীর নাম ঘোষণা

পৃথক অভিযানে পাঁচজন গ্রেফতার

মেলান্দহে ৮ মাসের শিশুকে হত্যা মা পুলিশ হেফাজতে