ঢাকাসোমবার , ৩১ আগস্ট ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. ইনতিজার শিশুবৃত্তি
  5. খেলাধুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. দেশজুরে
  10. ধর্ম
  11. নারী ও শিশু
  12. প্রযুক্তি
  13. ফিচার
  14. বাণিজ্য
  15. বিনোদন

যারা ফেব্রুয়ারিতে নির্বাচনকে ভণ্ডুল করতে চাচ্ছে, তারা দেশের অশুভ শক্তি: আযম খান

প্রতিবেদক
intizarbd
সেপ্টেম্বর ২০, ২০২৫ ৮:২৭ অপরাহ্ণ

এনায়েত করিম বিজয়, টাঙ্গাইল প্রতিনিধি
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, এই মুহূর্তে পিআর নিয়ে যারা আন্দোলন করছে, যারা আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনকে ভণ্ডুল করতে চাচ্ছে, তারা দেশের অশুভ শক্তি। তারা দেশের অগণত্রান্ত্রিক শক্তি। তারা দেশকে আবারও ফ্যাসিবাদের দিকে টেনে নিয়ে যেতে চায়। তাদের বিষয়ে সমগ্র জাতির সাবধান হতে হবে। শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে টাঙ্গাইলের বাসাইল উপজেলা ও পৌর ছাত্রদলের মতবিনিময় সভা অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আগামী ২৬ সালের ফেব্রুয়ারিতে সাধারণ নির্বাচন হবে কিনা এই প্রশ্নটা রাজনৈতিক দলগুলোর ভেতরে কেন আলোচনা হচ্ছে। আমি মনে করি এই মুহূর্তে নির্বাচন অত্যান্ত জরুরি। যখন ঐক্যমতের কমিশনে আলোচনা হয়- তখন কিন্তু জাতীয় সংসদ নির্বাচনের পিআরের প্রশ্ন কেউই তুলেনি। কেউই এই জাতীয় সংসদ নির্বাচনে পিআর দিতে হবে দাবিও করেনি। এটা শুধুমাত্র আপার হাউজের দু-একটি দল দাবি করেছিল। বিএনপি বলেছে- এব্যাপারে জাতি প্রস্তুত নয়, এটার জন্য সময় নিতে হবে। তবে এই মুহূর্তে এটা চিন্তা করার অবকাশ নেই। তিনি আরও বলেন, নির্বাচন না হলে দেশের গণতন্ত্রের পথে এগোনো যাবে না। দেশটাকে উন্নয়নের পথে দেওয়া যাবে না, দেশের অর্থনীতির চাকা, এখন যেভাবে আছে তা বেশি দূর এগোনোর নয়। এই চাকা সচল হবে না। সম্মৃদ্ধির পথে যাবে না। তাই আমি মনে করি যে দু-একটি দল এই পিআর-এর কথা বলছে বা নির্বাচন পেছানোর নানা রকমের ফন্দিফিকির করছে। সেটা ঠিক নয়। দেশের প্রশ্নে তাদেরকে নির্বাচনের মাঠে আসতে বলবো। পিআর-এর এই ধোয়া তোলা থেকে বিরত থাকতে বলবো। তাদের দেশপ্রেমিকতার পরিচয় দিতে বলবো। এর বাইরে দেশের গণতন্ত্র পথের যাত্রা ও নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবুল কাশেম, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক নূরনবী আবু হায়াত খান নবু, পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টু, উপজেলা বিএনপির মহিলা দলের সভাপতি রাশেদা সুলতানা রুবি, অ্যাডভোকেট  দেওয়ান হুমায়ূন কবির রিপন, উপজেলা বিএনপির সহ-সভাপতি আবুল হাশেম, ছাত্রদল নেতা নাহিদ খান, আজিজুল ইসলাম বিজয় প্রমুখ। পরে তিনি উপজেলা মডেল মসজিদ হলরুমে আয়োজিত মতবিনিময় সভায় যোগ দেন।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

সুরা ইখলাসের বাংলা উচ্চারণ ও অর্থ

মাভাবিপ্রবি ছাত্রদলের কাউন্সিল অনুষ্ঠিত

টাঙ্গাইলে মিনি স্টেডিয়াম উদ্বোধন করলেন ক্রীড়াউ পদেষ্টা

পতিত সরবকার বাংলাদেশের সকল সেক্টর ধ্বংস করে ফেলেছে: তারেক রহমান

অবিলম্বে নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত ও জুলাই জাতীয় সনদ ঘোষণার উপর গণভোট দিতে হবে – খেলাফত মজলিস

খেলাফত মজলিসের সম্ভাব্য ২৫৬ প্রার্থীর নাম চূড়ান্ত

নির্বাচনের আগে দৃশ্যমান সংস্কার ও বিচার দেখতে চায় খেলাফত মজলিস

ব্যক্তি করদাতাদের আয়কর রিটার্ন অনলাইনে দাখিল বাধ্যতামূলক

বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রীর পদত্যাগ, নেপালে সারা দিন যা ঘটল

পাসওয়ার্ডের নিরাপত্তায় কার্যকরী অভ্যাস গড়ে তোলা জরুরি