ঢাকাবৃহস্পতিবার , ৫ নভেম্বর ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. ইনতিজার শিশুবৃত্তি
  5. খেলাধুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. দেশজুরে
  10. ধর্ম
  11. নারী ও শিশু
  12. প্রযুক্তি
  13. ফিচার
  14. বাণিজ্য
  15. বিনোদন

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাযা ও দাফনে মুক্তিযোদ্ধাদের অসম্মানের প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

প্রতিবেদক
intizarbd
নভেম্বর ৫, ২০২৬ ১:৫৯ অপরাহ্ণ

এম মুহাম্মদ নাজমুল হক:

ফিরোজপুরে যোদ্ধা-অপরাধে অভিযুক্ত জামায়াতের দিলোয়ার হোসেন সাঈদীর মামলার প্রধান স্বাক্ষী হওয়ায় জামায়াত শিবির কর্তৃক বীরমুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাযা ও দাফনে রাষ্ট্রিয় মর্যাদায় করতে না দেয়া এবং মুক্তিযোদ্ধাদের অসম্মানের প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টায় সুনামগঞ্জ জেলা ও সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কাউন্সিলের ব্যানারে শহরের আলতাফ উদ্দিন স্কয়ার(ট্রাফিক) পয়েন্টে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। এতে জেলার ১২টি উপজেলার বীরমুক্তিযোদ্ধা ও সন্তান কমান্ডের সদস্যরা অংশগ্রহন করেন।

জেলা মুক্তিযোদ্ধা সংসদ কাউন্সিলের সভাপতি মুক্তিযোদ্ধা হাজী নুরুল মোমেনের সভাপতিত্বে মানববন্ধনে এ সময় বক্তব্যে রাখেন, বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান,বীর মুক্তিযোদ্ধা এড. আসাদ উল্ল্যাহ সরকার,সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কাউন্সিলের কমান্ডার আব্দুল মজিদ,দোয়ারাবাজারের মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস সোবাহান,শান্তিগঞ্জ উপজেলা কমান্ডার আতাউর রহমান,ছাতক উপজেলার কমান্ডার যুদ্ধাহত মুক্তিযোদ্ধা তোতা মিয়া ও জেলা মুক্তিযোদ্ধা যুবকমান্ডের সভাপতি ওবায়দুর রহমান কুবাদ ও মুক্তিযোদ্ধা সন্তান মোঃ সুহেল মিয়া প্রমুখ।

নেতৃবৃন্দরা বলেন, পরাধীনতার শৃংখল ভেঙ্গে আনতে ১৯৭১ সালে প্রতিটি ধর্মের মানুষজন মুক্তিযুদ্ধে অংশগ্রহন করেন এবং দীর্ঘ নয়মাস মরণপণ লড়াই করে ত্রিশলাখ শহীদ ও দু”লাখ মাবোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত লাল সবুজের পতাকার এই বাংলাদেশে যখন মুক্তিযোদ্ধাদের অপমান করা হয় তখনই মনে হয় স্বাধীনতা ৫৫ বছরে এসে আবারো কি স্বাধীনতা হারিয়ে ফেলেছি। তারা সম্প্রতি ফিরোজপুরে যোদ্ধা-অপরাধে অভিযুক্ত জামায়াতের দিলোয়ার হোসেন সাঈদীর মামলার প্রধান স্বাক্ষী হওয়ায় জামায়াত শিবির কর্তৃক বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাযা ও দাফন রাষ্ট্রিয় মর্যাদায় করতে না দেয়া এবং মুক্তিযোদ্ধাদের অসম্মান করায় এর তীব্র ক্ষোভ প্রকাশ করেন মুক্তিযোদ্ধারা। অবিলম্বে যারা এই মানিক পশরীর জানাযা ও দাফন কাজে বাধা দিয়েছে এবং অসম্মান করেছে তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য সরকার প্রধানের নিকট দাবি জানান ।

সর্বশেষ - ধর্ম

আপনার জন্য নির্বাচিত

বরিশাল বিভাগের ২১ আসনে খেলাফত মজলিসের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থীর নাম ঘোষণা

মওলানা ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী

আগামী নির্বাচনে ধানের শীষে আমরা বিজয় অর্জন করতে সক্ষম হবো: টুকু

শাস্তির মুখে বিটিআরসির কর্মকর্তারা

রাষ্ট্র মেরামতে প্রয়োজন জুলাই শক্তির আরো সুদৃঢ় ঐক্য

মাভাবিপ্রবিতে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান স্মরণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

বাঘায় অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে রাখা ২০০ ঘুঘু পাখি অবমুক্ত, দুই ব্যবসায়ীকে জরিমানা

পি.আর মানে ভোট দিলাম টাঙ্গাইল এমপি হইলো নোয়াখালী -সুলতান সালাউদ্দিন টুকু 

টাঙ্গাইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

টাঙ্গাইলে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত