এম মুহাম্মাদ নাজমুল হক :
খেলাফত মজলিস মির্জাপুর উপজেলা শাখার উদ্যোগে দাওয়াত ও গণসংযোগ মাস উপলক্ষে এক দাওয়াতি মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর ২০২৬) বাদ মাগরিব শুরু হওয়া মাহফিলটি বাদ এশা আলোচনা, দোয়া ও মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়।
শাখা তত্ত্বাবধায়ক গোলাম মোর্শেদ খানের সভাপতিত্বে মাহফিলে আলোচনা পেশ করেন বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আমানুল্লাহ মির্জাপুরী, ইসলামী চিন্তাবিদ শাইখ শহিদুল ইসলাম মাদানী ও মাওলানা মোহাম্মাদ বরকাতুল্লাহ।
এ সময় ইসলামী যুব মজলিস ও ছাত্র মজলিসের স্থানীয় নেতৃবৃন্দসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।


















