ঢাকাবুধবার , ৬ আগস্ট ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. ই-পেপার
  4. ইউনিকোড কনভাটার
  5. ইতিহাস ও ঐতিহ্য
  6. ইনতিজার শিশুবৃত্তি
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. দেশজুরে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রযুক্তি
  15. ফিচার

টাঙ্গাইলে জীবন বীমা কর্মকর্তার আত্মহত্যা

প্রতিবেদক
ইন. ডেস্ক
আগস্ট ৬, ২০২৫ ৩:৪৯ অপরাহ্ণ

টাঙ্গাইলে পারিবারিক কলহের জেরে শহরের ময়মনসিংহ সড়কে ১০ তলা ভবনের ছাদ থেকে পড়ে জীবন বীমা কর্পোরেশনের কর্মকর্তা আত্মহত্যা করেছেন। সোমবার বিকেলে শহরের ময়মনসিংহ রোডে সালমা টাওয়ারের ছাদ থেকে পড়ে আত্মহত্যার ঘটনা ঘটে। নিহত শহিদুল ইসলাম (৫৬) টাঙ্গাইলের ভূয়াপুর উপজেলার মাটিকাটা এলাকার মৃত কামাল উদ্দিন শেখের ছেলে। স্থানীয়রা জানান, পারিবারিক কলহের জেরে শহিদুল ইসলাম বাসায় দুপুরে পরিবারের সাথে খাবার খাওয়ার পর বিকেলে  তার মোবাইলে একটি ফোন আসে। ফোনে কথা বলতে বলতে ছাদে চলে যায়। এক পর্যায়ে ছাদের কিনারে গেলে, ছাদ থেকে টান্সমিটারের উপর পড়ে। টান্সমিটারে আগুন ধরলে শহিদুল নিচে রাস্তায় পড়ে যায়। তাৎক্ষনিক আহত অবস্থায় তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হলে কতর্ব্যরত চিকিসৎক মৃত ঘোষনা করেন। এ ব্যাপারে সদর থানার ওসি তানভীর আহমেদ বলেন, শহিদুল ইসলাম ছিলেন জীবন বীমা কর্পোরেশনের ভারপ্রাপ্ত ম্যানেজার। তিনি দুপুরের সালমা টাওয়ারের ফ্লাটেই তার পরিবার নিয়ে বসবাস করেন। তার এক ছেলে এক মেয়ে। দুপুরে খাওয়ার পর জীবন বীমা কর্পোরশেনের কর্মী হালিমার ফোন পেয়ে তিনি টাওয়ারে নিচে চলে যান। হালিমার সাথে কথার পর জীবন বীমা অফিসে যাওয়ার পথে স্ত্রী সাথেও কথা হয়। এরপর নিহত শহিদুল ইসলাম মোবাইলে কথা বলতে বলতে ছাদে চলে যান। ছাদের কিনারে গিয়ে মোবাইলে কথা বলতে বলতে প্রথমে নিচের টান্সমিটারের উপরে পড়ে যান এবং টান্সমিটারে আগুনে ধরে গেলে নিহত শহিদুল নিচে রাস্তায় পড়ে যান। নিহতের লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইন প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কথা হস্থান্তর করা হবে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

বিশ্ব আলোকচিত্র দিবস উদযাপন

মাভাবিপ্রবিতে গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি পালিত

মেলান্দহে মৎস্য সম্পদ রাক্ষায় মতবিনিময়

রাজশাহী দুর্গাপুরে ট্রাকচাপায় প্রাণগেল এক তরুণ ভ্যানচালকের

টাঙ্গাইলে দুদকের ১৮২তম গণশুনানি অনুষ্ঠিত

রাজশাহী দুর্গাপুরে মানসিক ভারসাম্যহীন যুবকের আত্মহত্যা

গোপালপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

জামালপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মামলা-হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

গোপালপুরে ফুটপাত দখল ভ্রাম্যমাণ আদালতে ব্যবসায়ীকে জরিমানা

রায়গঞ্জে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারের সংবাদ সম্মেলন