ঢাকাশুক্রবার , ১৭ জুলাই ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. ইনতিজার শিশুবৃত্তি
  5. খেলাধুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. দেশজুরে
  10. ধর্ম
  11. নারী ও শিশু
  12. প্রযুক্তি
  13. ফিচার
  14. বাণিজ্য
  15. বিনোদন

গাছ না বাঁচলে আমরা বাঁচবো না : ঢাকা বিভাগীয় কমিশনার

প্রতিবেদক
intizarbd
আগস্ট ১৪, ২০২৫ ৮:১৮ অপরাহ্ণ

টাঙ্গাইল প্রতিনিধি:


ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী বলেছেন, গাছের সাথে আমাদের সর্ম্পক অত্যন্ত নিবিড়। অনেকগুলো বিষয় পরিবেশের সাথে জড়িত রয়েছে। তার মধ্যে বৃক্ষ একটি উল্লেখ্যযোগ্য জায়গা দফল করে রয়েছে। গাছ যদি না বাঁচে তাহলে আমরা বাঁচবো না। আমাদের স্বার্থেই এই গাছগুলো বাঁচিয়ে রাখতে হবে। গাছের যদি সৌন্দর্যবর্ধক বৃক্ষ হয়, তাহলে এটির প্রতি মানুষের আকর্ষন থাকে। যে প্রতিষ্ঠানে গাছের সংখ্যা বেশি তাদের মানষিক প্রশান্তি অন্য জায়গায় থেকে ২৫ ভাগ বেশি থাকে। পরিবেশ রক্ষার যে কর্মসুচি শুরু হয়েছে এটি শুধু ঢাকা বিভাগ না, আমি মনে করি সারাদেশেই চালু হওয়া উচিত। টাঙ্গাইলে এটি ব্যতিক্রমী উদ্যোগ। বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে টাঙ্গাইলের বিন্দুবাসিনী বালক উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক, মাদ্রাসা, ভোকেশনাল ও টেকনিক্যাল মোট এক হাজার ৬৮টি শিক্ষা প্রতিষ্ঠান, জেলার সকল সরকারি ও বেসরকারি দপ্তর ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানে একযোগে একটি কৃষ্ণচূড়া, একটি জারুল ও একটি সোনালু জাতের প্রায় চার হাজার বৃক্ষ রোপণের কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, জাতীয় নির্বাচন সরকারের বিষয়। আমরা যারা মাঠ প্রশাসনে কাজ করি, সরকারের যেভাবে নির্দেশনা আসবে আমরা সেভাবে কাজ করবো। যখনই নির্বাচন হোক, আমরা অত্যন্ত নিরপক্ষতার সাথে এবং মানুষের আস্থা অর্জন করতে পারি সেভাবেই কাজ করবো। এখানে কারও প্রতি পাসিলেটি করার সুযোগ নেই। এ সময় টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক, স্থানীয় সরকারের উপপরিচালক শিহাব রায়হান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্যাহ আল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সঞ্জয় কুমার মহন্ত, টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদসহ সরকারির দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত
আর্জেন্টিনার সর্বকালের সেরা পাঁচ ফুটবলার বেছে নিলেন দি মারিয়া

আর্জেন্টিনার সর্বকালের সেরা পাঁচ ফুটবলার বেছে নিলেন দি মারিয়া

রায়গঞ্জে নানা আয়োজনে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দেলদুয়ারে গোমজানি বিলে ১লাখ ১৫ হাজার টাকা মূল্যের নিষিদ্ধ চায়না জাল জব্দ ও ধ্বংস

টাঙ্গাইলে নকল প্রসাধনী রাখার দায়ে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

ধানমন্ডিতে অটোরিকশা-মোটরসাইকেলের ওপর উপড়ে পড়লো গাছ, নারী আহত

টাঙ্গাইল-১ আসনের জনগণকে শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা লে. কর্নেল (অব.) আসাদুল ইসলাম আজাদ

খাগড়াছড়িতে সংঘর্ষ-গুলিতে ৩ জন নিহত,

গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ের ভর্তির সর্বশেষ বিবৃতি

ঘাটাইলে প্রাথমিক শিক্ষক সমিতির নব-নির্বাচিত কার্যকরী কমিটির পরিচিতি সভা ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মানী প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

টাঙ্গাইলে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত