ঢাকাশুক্রবার , ১৬ অক্টোবর ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. ইনতিজার শিশুবৃত্তি
  5. খেলাধুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. দেশজুরে
  10. ধর্ম
  11. নারী ও শিশু
  12. প্রযুক্তি
  13. ফিচার
  14. বাণিজ্য
  15. বিনোদন

৬ কোটি টাকার হীরাসহ ভারতীয় নাগরিক আটক

প্রতিবেদক
intizarbd
এপ্রিল ৩, ২০২৬ ১২:৪৫ অপরাহ্ণ

এম মুহাম্মাদ নাজমুল হক : 

যশোরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর বিশেষ অভিযানে ৬ কোটি ৬২ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ হীরা (ডায়মন্ড) ও বিভিন্ন বিদেশি মুদ্রাসহ এক ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ৮টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের নতুনহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে এসব উদ্ধার করে বিজিবি।

সন্ধ্যায় সংবাদ বিজ্ঞপ্তিতে ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ টহল দল যশোর-ঝিকরগাছা মহাসড়কের নতুনহাট বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে তার কাছ থেকে আনুমানিক ১৫৫ দশমিক ৭৬ গ্রাম ওজনের ডায়মন্ড উদ্ধার করা হয়। আটক সুজাউদ্দিন (৫২) ভারতের তামিলনাড়ুর বাসিন্দা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুজাউদ্দিন জানিয়েছেন, ঢাকা থেকে ডায়মন্ড সংগ্রহ করে বেনাপোল সীমান্ত দিয়ে কোলকাতায় পাচারের উদ্দেশ্যে তিনি যাত্রা করেছিলেন। গত এক মাসে তিনি থাইল্যান্ড, মালয়েশিয়া, বাংলাদেশ ও ভারতের মধ্যে একাধিকবার যাতায়াত করেছেন। উদ্ধার করা ডায়মন্ড যশোরের একটি স্বর্ণ ও ডায়মন্ড বিশেষজ্ঞ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রাথমিকভাবে পরীক্ষা করে এর সত্যতা নিশ্চিত করা হয়েছে। ডায়মন্ড ছাড়াও তার কাছ থেকে বাংলাদেশি টাকা, ভারতীয় রুপি, মার্কিন ডলার, থাই বাথ, একটি মোবাইল ফোন ও একটি ডিজিটাল ঘড়ি উদ্ধার করা হয়। সব মিলিয়ে জব্দকৃত মালামালের মোট সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে ৬ কোটি ৬২ লাখ ৬৫ হাজার ১৬১ টাকা।

আটক সুজাউদ্দিনকে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। জব্দ মালামাল যশোর ট্রেজারিতে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।

সর্বশেষ - ধর্ম

আপনার জন্য নির্বাচিত

টাঙ্গাইলে ১২ ইউনিয়নের গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল বিতরণ

নারীদের এআই দক্ষতা বৃদ্ধি গুরুত্বপূর্ণ

ভূঞাপুরে আব্দুল হাই মিঞার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

বাধ্যতামূলক হচ্ছে এনআইডি নবায়ন

সন্ধানপুরে হতদরিদ্রের মাঝে খাদ্য বান্ধব কর্মসূচির চাল বিতরণ

জুলাই সনদ কার্যকর এবং গণভোটের ফল অনুযায়ী সংবিধান সংস্কারের দাবিতে ১১ দলীয় ঐক্য জোটের সমাবেশে মাওলানা মামুনুল হক।

দেলদুয়ারে ব্যবসায়িক দ্বন্ধের জেরে মধ্যরাতে মাটির ট্রাকে আগুন; ব্যবসায়ীসহ কর্মচারীগণের বিলাপ!

‘ইনতিজার শিশু বৃত্তি পরীক্ষা–২০২৬’-এর আবেদন ফরম ও সিলেবাস প্রকাশিত

মাভাবিপ্রবিতে ৪ জন আজীবন, বিভিন্ন মেয়াদে মোট ১৯ ছাত্রলীগ কর্মী বহিষ্কার

প্রাইমারী স্কুলে গোপনে পরীক্ষাগ্রহণ নিয়ে হইচই! তদন্তে সত্যতা মিলেছে